আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

দেশের হাসপাতালে করোনা আক্রান্ত শিশু ভর্তির রেকর্ড

দেশের হাসপাতালে করোনা আক্রান্ত শিশু ভর্তির রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। শিশুদের মধ্যেও এটির প্রভাব বাড়ছে।

শনিবার (১৪ আগস্ট) দেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রেকর্ড সংখ্যক শিশু ভর্তি ছিল।১৯০২টি শিশু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছে ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস।

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে বিশেষ করে যারা এখনো টিকা গ্রহণ করেনি, তাদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। এর মধ্যে মোট হাসপাতালে ভর্তি রোগীর ২ দশমিক ৪ শতাংশ এখন শিশু৷ মূলত ১২ বছরের কম বয়েসী শিশুদের জন্য টিকা না থাকায় উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বিপদজনক হয়ে উঠছে।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের সাবেক প্রেসিডেন্ট স্যালি গোযা বলেন, 'এবারের সংক্রমণের ঢেউ গত বছরের মহামারির মতো নয়। এই বছরেরটা আরো খারাপ ও শিশুরা আবার সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে'৷

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র আরো জানায়, গত সপ্তাহে ১৮ থেকে ২৯, ৩০ থেকে ৩৯ এবং ৪০ থেকে ৪৯ বয়েসীদের মধ্যেও হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে।

শিশুদের মধ্যে সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় কনজারভেটিভ স্টেট লিডার ও লোকাল ডিস্ট্রিক্ট স্কুলে মাস্ক ব্যবহার নীতি বিষয়ে বিবাদে জড়িয়ে গেছে।

ফ্লোরিডা, টেক্সাস এবং আরিজোনার স্থানীয় সরকার স্কুলে মাস্ক ব্যবহার বিষয়ে স্থানীয় স্কুল বোর্ড সদস্যদের সাথে বিবাদে জড়িয়েছেন। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানান, স্কুলে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি থাকলে বোর্ড সদস্যদের বেতন আটকে দেওয়া হতে পারে। অপরদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সুপ্রিম কোর্টে আপিলের মাধ্যমে ডেলাস কাউন্টির মাস্ক ব্যবহারের নির্দেশনা বাতিল করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত