আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

মিসিসিপিতে স্কুল খোলার শুরুতেই ২০ হাজার শিক্ষার্থীকে কোয়ারেন্টাইন

মিসিসিপিতে স্কুল খোলার শুরুতেই ২০ হাজার শিক্ষার্থীকে কোয়ারেন্টাইন

ছবি: এলএবাংলাটাইমস

নতুন শিক্ষাবর্ষ শুরু হবার পরেই মিসিসিপি রাজ্যের ৮০০টি স্কুলের ২০ হাজারের বেশি শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীরা করোনার সংস্পর্শে এসেছে। ইতোমধ্যে ৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে।

মিসিসিপির মতো অন্য যেসকল রাজ্যে টিকা গ্রহণের হার কম ও মাস্ক ব্যবহারের কড়াকড়ি নির্দেশ নেই, সেইসকল রাজ্যে শিক্ষার্থী ও কর্মচারীদের স্কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমেরিকাজুড়েই তরুণরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে।

মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত আমেরিকাতে ৪৪ লাখ তরুণ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শতকরা ২ ভাগ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ০ দশমিক ০৩ ভাগ তরুণ করোনার কারণে মারা গিয়েছে।

আমেরিকাতে এখনো ১২ বছরের নিচের কাউকে টিকা দেওয়া হয় না। যার ফলে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে পূর্বের চেয়ে বেশি তরুণ-তরুণী করোনা আক্রান্ত হচ্ছে ও হাসপাতালে ভর্তি হচ্ছে।

মিসিসিপি রাজ্যে ক্লাস শুরু হওয়ার পর থেকেই শতকরা ৫ ভাগ শিক্ষার্থীদেরকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের শতকরা ৩৬ ভাগ মানুষ টিকা গ্রহণ করেছে যা অন্যান্য রাজ্যের তুলনায় কম।

রাজ্যের মহামারী বিশেষজ্ঞ ড. পল বায়স জানান যে নাটকীয়ভাবে তরুণদের মধ্যে করোনা বাড়ছে। তিনি জানান, এই নিয়ে করোনার কারণে রাজ্যে ৫ জন শিশু মারা গিয়েছে।

আমেরিকার অন্যান্য রাজ্যেও তরুণদের মধ্যে করোনার হার বাড়ছে। ফ্লোরিডার একটি স্কুল ডিস্ট্রিক্টে ১০ হাজার শিক্ষার্থী ও  কর্মচারীদেরকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হিলসব্রো কাউন্টি, মায়ামি-ডাডে ইত্যাদি অঞ্চলে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া-

•          ন্যাশভিলের ১ হাজার শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে

•          নিউ অরলিন্সের ৩ হাজার শিক্ষার্থী ও কর্মচারীদেরকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

•          জর্জিয়ার ওয়ার কাউন্টিতে সকল সরকারী স্কুল করোনার হার বৃদ্ধি পাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত