আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ডেল নর্টে কাউন্টিতে বেড়েই চলছে করোনার কারণে মৃত্যুর হার

ডেল নর্টে কাউন্টিতে বেড়েই চলছে করোনার কারণে মৃত্যুর হার

ছবি: এলএবাংলাটাইমস

বিগত কয়েক সপ্তাহে ডেল নর্টে কাউন্টিতে করোনার কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে। আগস্টের ১০ তারিখের মৃতের সংখ্যা ১০ থাকলেও শুক্রবারে তা বৃদ্ধি পেয়ে ২২ এ দাঁড়িয়েছে।

মহামারী শুরু হবার দেড় বছর ও টিকাগ্রহণ কর্মসূচি শুরু হওয়ার ৮ মাস হওয়ার পরেও ক্যালিফোর্নিয়ার প্রান্তিক অঞ্চলগুলোতে করোনার হার বৃদ্ধি পেয়েছে।

স্টেইট সিনেটর মাইক ম্যাকগুয়াইর বলেন, ‘এটি আমাদের  সবচেয়ে বড় ভয় ছিলো। পূর্বে রাজ্যের শহরগুলোতে করোনার হার বৃদ্ধি পেলেও এখন ক্যালিফোর্নিয়ার প্রান্তিক অঞ্চলগুলোতে করোনা ভয়াবহ হার বৃদ্ধি পাচ্ছে।

আগস্ট মাসে ক্যালিফোর্নিয়ার উত্তরদিকের নয়টি কাউন্টিতে করোনার হার অত্যধিক বৃদ্ধি পেয়েছে। কাউন্টিগুলো হলোঃ আমাডর, ডেল নর্টে, হামবোল্ডট, লেক, মেন্ডোসিনো, প্লেসার, প্লুমাস, শাস্তা ও টুয়োলুমনে।

করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের মাঝেও টিকার ব্যাপারে অনেকেই বিরূপ মনোভাব পোষণ করছে। এর মধ্যে ডেল নর্টে কাউন্টিতে করোনার হার নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। মে মাসের ১০ তারিখে কাউন্টিতে ১ হাজার ৩৮০টি করোনা কেস পাওয়া গেলেও শুক্রবারে তা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮০৫এ দাঁড়িয়েছে। ২৭ হাজার ৮০০ মানুষবিশিষ্ট কাউন্টিতে মাত্র একটি হাসপাতাল আছে। সাটার কোস্ট হাসপাতালে মাত্র ৪৯টি শয্যা আছে। হাসপাতালটির চিফ এক্সিকিউটিভ মিচ হানা  জানান যে বৃহস্পতিবারে হাসপাতালটিতে ৩৬ জন রোগী ভর্তি আছে যার মধ্যে ২২ জনই করোনা আক্রান্ত। এর পাশাপাশি আইসিইউতে থাকা ৯টি বেডের ৮টিতেই রোগী আছে। হাসপাতালটির জন্য রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত ডাক্তার, নার্স ও ভেন্টিলেটর পাঠানো হবে।

হানাহ জানান যে করোনার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে শতকরা ৮৩ ভাগই টিকা নেননি। ডেল নর্টে কাউন্টির মোট জনসংখ্যার শতকরা ৩৫ দশমিক ৮ ভাগ ব্যক্তি টিকা গ্রহণ করেছে যেদিকে পুরো ক্যালিফোর্নিয়ার মধ্যে শতকরা ৫৬ দশমিক ৩ ভাগ ব্যক্তি টিকা গ্রহণ করেছে।

এই মাসের শুরতে ডেল নর্টে ও হামবোল্ডট কাউন্টির ১০০ জন ডাক্তার যৌথভাবে একটি বিবৃতি দিয়েছে যেদিকে তাঁরা কাউন্টির মানুষদের অনুরোধ করেছে টিকা গ্রহণ করার জন্য।

ডেল নর্টে কাউন্টির জনস্বাস্থ্য অফিসার ড. এরন স্টুটজ জানান যে অনেকেই করোনা আক্রান্ত হবার পরে টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করে। টিকা গ্রহণের কার্যক্রম শুরু হবার পরেও এরকম নাটকীয় হারে করোনার বৃদ্ধিকে তিনি দুঃখজনক বলেছেন। বৃহস্পতিবারে স্টুটজ কাউন্টিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছেন। ডেল নর্টে কাউন্টির পাশাপাশি ট্রিনিটি কাউন্টিও একই ধরণের আদেশ দিয়েছে। ট্রিনিটি কাউন্টির মোট জনসংখ্যার শতকরা ৩৭ দশমিক ৫ ভাগ ব্যক্তি সম্পূর্ণরূপে টিকা গ্রহণ করেছে।

বৃহস্পতিবারে ডেল নর্ট কাউন্টি হলে অনেকে যখন মাস্ক ব্যবহারকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বললে স্টুটজ সেটিকে অবৈজ্ঞানিক  হিসেবে চিহ্নিত করেন।

ক্রিসেন্ট সিটির ব্লেক ইনস্কোর মাস্ক ব্যবহারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি জানান, সবার উচিত নিজের পরিবার, প্রতিবেশী, সহকর্মীদের কল্যাণের জন্য নিজ থেকেই মাস্ক ব্যবহার করা। এটি কারো জোর করা ব্যাপার না। এখন বিপদ অতি সন্নিকটে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত