আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আটলান্টা চিড়িয়াখানায় করোনা আক্রান্ত ২০টি গরিলা!

আটলান্টা চিড়িয়াখানায় করোনা আক্রান্ত ২০টি গরিলা!

ছবি: এলএবাংলাটাইমস

আটলান্টা চিড়িয়াখানায় অন্তত ১৮ থেকে ২০টি গরিলার শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর কয়দিন পরেই এসব গরিলাকে টিকা দেওয়ার কথা ছিল।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আটলান্টা জ্যু কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছে৷

শুক্রবার প্রথমবারের মতো একটি ওয়েস্টার্ন নিম্নভূমির গরিলার দেহে করোনা শনাক্ত হয়। রক্ষনাবেক্ষণে যুক্ত থাকা কর্মীরা গরিলাকে কাশতে ও স্বর্দি লাগতে দেখেন।সেই সাথে গরিলার খাদ্যাভাসেও পরিবর্তন দেখা দেয়৷ ইউনিভার্সিটি অব জর্জিয়ার ল্যাবে পরবর্তীতে পরীক্ষা করে জানা যায় যে গরিলাটির করোনা পজেটিভ।

জ্যু আটলান্টা জানায়, আইওয়ায় অবস্থিত ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, আক্রান্ত গরিলার অন্তত চারটি নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ভাইরাসের কারণে গরিলাগুলো যেনো মারাত্মক অসুস্থ না হয়, সেজন্য মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গরিলা থেকে মানুষের মধ্যে করোনার সংক্রমণ ঘটতে পারে বা দর্শনার্থীরা সংস্পর্শে আসতে পারে, এমন কোনো সম্ভাবনা নেই।

গরিলাগুলো কাছাকাছি চারটি খাঁচায় থাকায় করোনা আক্রান্ত গরিলাগুলোকে আইসোলেশনে নিয়ে যাওয়া সম্ভব নয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, উপসর্গহীন কোনো কর্মীর মাধ্যমে গরিলাগুলোতে করোনার সংক্রমণ ঘটে থাকতে পারে। তবে কর্মীদের টিকার পূর্ণ ডোজ দেওয়া হয়েছিল এবং গ্লাভস ও মাস্ক ব্যবহার করা ছিল।

চিড়িয়াখানার অ্যানিমেল হেলথের সিনিয়র ডিরেক্টর ড. স্যাম রিভেরা বলেন, 'আমাদের নিয়ম অনুযায়ী কোনো কর্মীর ন্যুনতম করোনা উপসর্গ থাকলে তাকে বাড়িতে থাকতে বলা হয়'।

'এমন হতে পারে, যেদিন কোনো কর্মীর উপসর্গ প্রকাশ শুরু হয়নি এমন দিনেই গরিলাগুলোর মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে'- বলেন তিনি।

স্যাম রিভেরা বলেন, 'খুব শীঘ্রই গরিলাগুলোকে টিকা দেওয়া হবে। আর কয়েকদিন পরেই টিকা দেওয়ার তালিকায় গরিলার নাম ছিল'।

এর আগে গত জানুয়ারি মাসে সান দিয়েগো জ্যু সাফারি পার্কে আটটি গরিলার করোনা চিকিৎসা করা হয়। এসব গরিলাকে পরীক্ষামূলক অ্যান্টিবডি দেওয়ার পর সেগুলো সেড়ে উঠে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত