আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ক্যালিফোর্নিয়ায় কমতে শুরু করেছে করোনা সংক্রমণ

ক্যালিফোর্নিয়ায় কমতে শুরু করেছে করোনা সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তথ্যটি জানিয়েছে।

সিডিসি জানায়, চলমান গ্রীষ্মে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনার সংক্রমণ বাড়ার যে ধারা শুরু হয়, তা নিয়ন্ত্রণে আসছে।

সিডিসির তালিকা অনুসারে, ক্যালিফোর্নিয়া রাজ্যের সংক্রমণের ধারা এখন 'উচ্চ' থেকে 'ঝুঁকিপূর্ণ'তে নেমে এসেছে। এটি রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ ধাপ।

ক্যালিফোর্নিয়া এখন তিনটি রাজ্যের মধ্যে একটি যারা এই তালিকায় রয়েছে। অন্য দুইটি রাজ্য হলো ভেরমন্ট ও কানেক্টিকাট। সিডিসির তালিকা অনুসারে করোনার চারটি ধাপ রয়েছে। সর্বোচ্চ ঝুঁকির তালিকার নাম রেড, এরপর সাবস্টেনশিয়াল (অরেঞ্জ), মডারেট (ইয়েলো) ও লো (ব্লু)।

রাজ্যের মহামারি বিশেষজ্ঞ ড. এরিকা প্যান বলেন, ক্যালিফোর্নিয়া একমাত্র বৃহৎ রাজ্য যারা কমিউনিটি সংক্রমণ 'রেড' থেকে 'অরেঞ্জে' নামিয়ে এনেছে।

তিনি বলেন, 'মূলত টিকাদানের উচ্চ হার, বদ্ধ স্থানে মাস্কের ব্যবহার করোনার সংক্রমণ অনেকাংশে কমিয়ে এনেছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত