আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

উন্নয়নশীল দেশ পাবে আরো ৫০০ মিলিয়ন ডোজ টিকা: বাইডেন

উন্নয়নশীল দেশ পাবে আরো ৫০০ মিলিয়ন ডোজ টিকা: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

উন্নয়নশীল দেশগুলোকে আগামী বছর ৫০০ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা প্রদান করার বিষয়ে অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়াল কোভিড-১৯ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন এই অঙ্গীকার করে বলেন, 'যুক্তরাষ্ট্র টিকার জন্য বিশ্বের হাতিয়ার হয়ে উঠবে'।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, বিশ্বব্যাপী এক বিলিয়ন ডোজ টিকা প্রদান করা হবে৷

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ৭০ শতাংশ বাসিন্দাকে টিকার আওয়ায় আনতে ১১ বিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হবে।

২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বের অন্তত ৪০ শতাংশ বাসিন্দাকে টিকার আওতায় আনার ব্যাপারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। তবে এই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের তথ্য অনুসারে, ধনী দেশগুলো অর্ধেক বাসিন্দাকে টিকার অন্তত এক ডোজ প্রদান করেছেন। অন্যদিকে নিম্ন আয়ের দেশে মাত্র ২ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ গ্রহণ করেছেন।

চলতি বছরের জুন মাসে জি-সেভেন ভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অঙ্গীকার করে যে আগামী বছর পর্যন্ত অনুন্নয়নশীল দেশগুলোকে ১ বিলিয়ন ডোজ টিকা প্রদান করা হবে৷

প্রেসিডেন্ট জো বাইডেন ৫৮০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হোন। এর মধ্যে এখন পর্যন্ত ১৬০ মিলিয়ন ডোজ টিকা প্রদান করতে পেরেছে যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত