আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য ছড়ালো ওমিক্রন

যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্য ছড়ালো ওমিক্রন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আরও ছয় অঙ্গরাজ্যে শুক্রবার (৩ ডিসেম্বর) করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শীতকালীন প্রধান আতঙ্কের কারণ হবে ডেল্টা স্ট্রেইন।

নিউ জার্সি, মেরিল্যান্ড, মিসৌরি, নেবারাস্কা, ইউটাহ ও পেনসিলভানিয়া- এই ছয়টি অঙ্গরাজ্যে নতুন করে ওমিক্রন শনাক্ত হয়েছে। মিসৌরির এক ব্যক্তি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্নস্থানে ভ্রমণ করেছে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠিক কতোটা সংক্রামক ও এর প্রতিক্রিয়া কতোটা ভয়াবহ, সেটি এখনো বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখছেন। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় সাউথ আফ্রিকায়।

প্রাথমিকভাবে জানা গেছে, এই ওমিক্রন ভ্যারিয়েন্ট মৃদু অসুস্থতার কারণ হতে পারে। ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় বিশ্বব্যাপী নতুন করে করোনা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে৷

এর আগে লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই রোগী শনাক্ত হয় বলে জানায় কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।

কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গত নভেম্বর মাসের ২২ তারিখে ওই ব্যক্তি সাউথ আফ্রিকা থেকে লন্ডন হয়ে লস এঞ্জেলেসে আসেন।

বিবৃতিতে জানানো হয়, 'আক্রান্ত ব্যক্তি লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। তিনি টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী। তিনি সেল্ফ-আইসোলেশনে আছেন এবং মেডিকেল কেয়ার ছাড়াই সেরে উঠছেন'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত