আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে সোমবার (২৭ ডিসেম্বর) । ওমিক্রন ভ্যারিয়েন্ট এর প্রভাবে আক্রান্তের সংখ্যা আরও গতি পাচ্ছে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, সোমবার একদিনে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৪০ হাজার বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে।

তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বড়দিনের কারণে আক্রান্তের সংখ্যা পূর্ণ লিপিবদ্ধ হয়নি বলে জানায় তারা।   

এদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে সোমবার। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভেরান জানিয়েছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশজুড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন বাসিন্দা। স্বাস্থ্যমন্ত্রী এর আগে জানায়, জানুয়ারির শুরুর দিকে ফ্রান্সে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

মঙ্গলবারে ইতালি, গ্রিস, পর্তুগাল এবং যুক্তরাজ্যেও রেকর্ড সংখ্যক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে।

এর আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) সাপ্তাহিক করোনা আপডেটে সতর্ক করে জানিয়েছে, ওমিক্রন এখনো উচ্চ ঝুঁকিপূর্ণ ভ্যারিয়েন্ট হিসেবে রয়েছে।  

মঙ্গলবার প্রকাশিত আপডেট অনুসারে, ডিসেম্বরের ২৬ তারিখের পর থেকে ইউরোপে করোনা ইনফেকশন বেড়েছে ৫৭ শতাংশ এবং আমেরিকান রিজিওনে বেড়েছে ৩০ শতাংশ।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে অনেক কম ঝুঁকিপূর্ণ ওমিক্রন ভ্যারিয়েন্ট। ওমিক্রনে আক্রান্ত হলে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির সম্ভাবনা ডেল্টার থেকে ৩০ থেকে ৭০ শতাংশ কম থাকে। তবে তাঁরা আশঙ্কা করছেন, বহু সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলে হাসপাতাল উপচে পরতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম    

শেয়ার করুন

পাঠকের মতামত