আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গ্রীষ্মে আবারও আছড়ে পড়বে করোনার ঢেউ!

গ্রীষ্মে আবারও আছড়ে পড়বে করোনার ঢেউ!

ছবি: এলএবাংলাটাইমস

গ্রীষ্মে আবারও করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়বে দেশ জুড়ে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা এমন আশঙ্কা করছেন।

গত কয়েক মাস আগেই শনাক্ত হয়েছিল ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BA.5। এটিই এখন যুক্তরাষ্ট্রের প্রধান ডমিনেন্ট স্ট্রেইন হয়ে উঠেছে। এই সাবভ্যারিয়েন্ট খুব উচ্চ সংক্রামক এবং যারা টিকা গ্রহণ করেছেন, তাদের জন্যও এই ভ্যারিয়েন্ট বেশ ঝুঁকিপূর্ণ।

সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারের ড. নিকোন ভ্যান গ্রনিনজেন জানান, অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই এটির ইমিউন ফাঁকি দেওয়ার ক্ষমতা আছে। এটি কার্যক্ষমতা বাড়াতে চায় এবং আসন্ন গ্রীষ্মে এটির দ্বারা সংক্রমণের মাত্রা আরও বেড়ে যেতে পারে।

ক্যালিফোর্নিয়ায় বর্তমানে শনাক্তের হার ১৫ শতাংশ। এপ্রিল মাসের থেকে এটি ১০ শতাংশ বেশি। এদিকে লস এঞ্জেলেস কাউন্টিতে শনাক্তের হার ১৬ দশমিক ৯ শতাংশ।

এদিকে আরেক বিশেষজ্ঞ চিকিৎসক ড. ডিন ব্লুমবার্গ জানান, এই সাবভ্যারিয়েন্টের ফলে একাধিকবারের বেশি সংক্রমণ হতে পারে। এছাড়া এর ফলে আরও কিছু জটিলতা আছে যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অন্যান্য লং-টার্ম জটিলতা দেখা দিতে পারে।

তবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এড়াতে এখনও টিকাগ্রহণ সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখছে। হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা এখনও কম আছে। তবে আগামী ২ সপ্তাহে যদি সংক্রমণ অনেক বেড়ে যায় তবে আবার মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি হতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রন প্রতিরোধী টিকা আসন্ন ফল মৌসুমে বাজারে আসতে পারে। তবে এর আগেই অন্যান্য টিকাগুলো গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত