আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

কোকা-কোলা আনল শতভাগ পুনর্ব্যবহৃত পিইটি বোতল

কোকা-কোলা আনল শতভাগ পুনর্ব্যবহৃত পিইটি বোতল

কোকা-কোলা বাংলাদেশ শতভাগ রিসাইকেলড বা পুনর্ব্যবহৃত পিইটি প্লাস্টিক দিয়ে তৈরি বোতল (ক্যাপ ও লেবেল ব্যতীত) বাজারে নিয়ে এসেছে। সার্কুলার অর্থনীতিকে সমর্থন করতে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। যখন পিইটি প্লাস্টিকের বোতল রিসাইকেল করা হয় এবং পুরোনো বোতল নতুন বোতলে পরিণত করতে রিসাইকেলড উপাদান ব্যবহার করা হয়, তখন অন্যান্য প্যাকেজিংয়ের অপেক্ষায় তুলনামূলক কম কার্বন ফুটপ্রিন্ট থাকে।

গতকাল কোকা-কোলা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে কোকা-কোলার কিন্‌লে পানির ২ লিটার বোতলে নতুন প্যাকেজিং ব্যবহার হচ্ছে, যা পরবর্তী সময়ে কোকা-কোলার অন্যান্য পণ্যের প্যাকেজিংয়েও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিশ্বব্যাপী একটি বড় সমস্যা হয়ে উঠেছে। এ ক্ষেত্রে রিসাইকেলড পিইটি বোতল কোকা-কোলা পানীয়ের বাজারজাতকরণ বাংলাদেশে একটি সার্কুলার অর্থনীতি প্রতিষ্ঠার সমর্থনে বড় উদ্যোগ। বটলিং পার্টনারদের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে কোকা-কোলা সিস্টেম পিইটি প্লাস্টিকের বোতল সংগ্রহ ও রিসাইকেলে বিনিয়োগ করছে।

কোকা-কোলা বাংলাদেশের অন্যতম বটলার, আবদুল মোনেম লিমিটেডের এএমডি এএসএম মহিউদ্দিন মোনেম বলেন, 'পিইটি প্লাস্টিক বোতল একাধিকবার ব্যবহার করা সম্ভব। আমাদের নতুন বোতলগুলো পুনর্ব্যবহারযোগ্য এবং এই রিসাইকেলড উপাদান দিয়ে আরও বোতল উৎপাদন করা যায়। আব্দুল মোনেম লিমিটেড বাংলাদেশে কোকা-কোলা সিস্টেমের অংশ হিসেবে প্রথম এ পদক্ষেপ নিতে পেরে গর্বিত।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত