আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আইসিবির নতুন সভাপতি মনিরুজ্জামান

আইসিবির নতুন সভাপতি মনিরুজ্জামান

পেশাদার হিসাব নিরীক্ষাবিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান। মো. ইয়াসিন মিয়া, এমবিএম লুৎফুল হাদী ও মো. জহিরুল ইসলাম সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার অনুষ্ঠিত সংগঠনের কাউন্সিল সভায় সদস্যরা ২০২৩ সালের জন্য আইসিএবির সভাপতি এবং তিনজন সহসভাপতি নির্বাচিত করেন। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী আইসিএবি সভাপতি মো. শাহাদাত হোসেন। নতুন সভাপতি মো. মনিরুজ্জামান আগামী বছরের প্রথম থেকে দায়িত্ব নেবেন। ২০২৩ সালের জন্য আইসিএবিকে নেতৃত্ব দেবেন তিনি ও তাঁর নেতৃত্বাধীন কাউন্সিল।

মো. মনিরুজ্জামান নিরীক্ষা প্রতিষ্ঠান একনাবিনের একজন সিনিয়র পার্টনার। এর আগে ২০১৯ সালে তিনি আইসিএবির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচিত সহসভাপতি মো. ইয়াসিন মিয়া নিরীক্ষা প্রতিষ্ঠান এমএম ইয়াসিনের কর্ণধার। তিনি পি-৪ কনসাল্টিং লিমিটেডের চেয়ারম্যান। ভ্যাট পরামর্শক হিসেবে তাঁর পরিচিত রয়েছে। অপর সহসভাপতি এমবিএম লুৎফুল হাদী নিরীক্ষা প্রতিষ্ঠান হাদি লুৎফুল অ্যান্ড কোং (এইচএলসি)-এর কর্ণধার। তিনি নিরীক্ষা প্রতিষ্ঠান হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-এর ট্যাক্সেশন অ্যান্ড লিগ্যাল কমপ্লায়েন্স বিভাগের পার্টনার-ইন-চার্জ ছিলেন। নির্বাচিত অপর সহসভাপতি মো. জহিরুল ইসলাম নিরীক্ষা প্রতিষ্ঠান এ. কাসেম অ্যান্ড কোং-এর পার্টনার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত