আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে ১৩ শতাংশ

পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে ১৩ শতাংশ

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এনবিআরের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬২০ কোটি ৭৭ লাখ টাকা। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ লাখ ২ হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকা।

চলতি অর্থবছরের পাঁচ মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৭১৩ কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি অর্থবছরে মোট ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির। চলতি অর্থবছরের পাঁচ মাসে আমদানি-রপ্তানি পর্যায়ে রাজস্ব এসেছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৩ হাজার ৮১৯ কোটি টাকা। সে হিসাবে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। তবে এ খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৫৩৬ কোটি টাকা কম আদায় হয়েছে।

স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাত থেকে পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৮ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৯৯৩ কোটি টাকা কম আয় হয়েছে। এ ছাড়া আয়কর ও ভ্রমণকর খাত থেকে পাঁচ মাসে রাজস্ব এসেছে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। তবে আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ১৮৪ কোটি টাকা কম।

একক মাস হিসেবে নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ৭০৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২২ হাজার ৬৪২ কোটি টাকা। এ হিসাবে গত মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৯ দশমিক ১০ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে রাজস্ব আদায়। নভেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ২৮ কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ১১ দশমিক ৮৬ শতাংশ কম হয়েছে রাজস্ব আদায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত