আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে স্মারক রৌপ্য মুদ্রা

পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় রাখতে স্মারক রৌপ্য মুদ্রা

পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে এবার স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ১০০ টাকা মূল্যমানের এ মুদ্রা পাওয়া যাবে। পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। স্মারক বাক্সসহ মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউখেলানো আকৃতির ও ৯২৫ উৎকৃষ্ট মানের রৌপ্য দিয়ে তৈরি স্মারক মুদ্রার ওজন ৩০ গ্রাম। মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং এর উপরিভাগে জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু লেখা রয়েছে। নিচের ভাগে 'বাংলাদেশ ব্যাংক', মূল্যমান '১০০' ও 'একশত টাকা' অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। এ ছাড়া মুদ্রার পেছনে পদ্মা সেতুর ছবি দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ স্মারক নোটের অবমুক্ত করেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত