আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

পাঁচ বছরে তিন বিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া

পাঁচ বছরে তিন বিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৩ বিলিয়ন ইউএস ডলারের ঋণ দেবে কোরিয়া। ২০২৭ সাল পর্যন্ত বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে এ ঋণ দেওয়া হবে। ঋণের বার্ষিক সুদের হার হবে ১ শতাংশ। আর ব্যবস্থাপনা ফি শূন্য দশমিক ৪ শতাংশ। পরিশোধে গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর সময় পাবে বাংলাদেশ।

গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে এ বিষয়ে সমঝোতা পত্র (এলওইউ) ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এলওইউতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খাতুন এবং কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত ডেপুটি মিনিস্টার সিইং-উক কিম। সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক তাই-সু কিম।

এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন বাস্তবায়নে ৭৫ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান। এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন ইআরডি সচিব শরীফা খাতুন এবং ঢাকায় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহাইড।

এ অনুদানে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিটউ ও ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিটটের ল্যাব বা ওয়ার্কশপে যন্ত্রপাতি সরবরাহ, নির্বাচিত চারটি প্রযুক্তির ল্যাব বা ওয়ার্কশপে যন্ত্রপাতি স্থাপন ও সংস্কার এবং শিক্ষক ও প্রশিক্ষকদের সক্ষমতা বাড়ানো হবে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত