আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ইউএফএসের আত্মসাৎ করা অর্থ পুনরুদ্ধারে আইসিবিকে নির্দেশ

ইউএফএসের আত্মসাৎ করা অর্থ পুনরুদ্ধারে আইসিবিকে নির্দেশ

চার মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনায় সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সল্যুশনসের (ইউএফএস) নিবন্ধন সনদ কেন বাতিল করা হবে না– এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

গত বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় মিউচুয়াল ফান্ডগুলোর ট্রাস্টি ও কাস্টডিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবিকে অর্থ আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার বা ঘাটতি পূরণে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে আইসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না– এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিশন সভার এসব সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি।

বিএসইসি আরও জানিয়েছে, এ ঘটনায় ইউএফএসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীরসহ তার স্বার্থসংশ্লিষ্ট যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার হয়েছে বা যারা অর্থ পাচারে সহায়তা করেছে এবং সম্পদ ব্যবস্থাপক কোম্পানির পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া আত্মসাৎ করা মিউচুয়াল ফান্ডের দুই নিরীক্ষক প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোং এবং রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরীক্ষকদের এফআরসির কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত