আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

যুক্তরাষ্ট্রে পোশাক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে পোশাক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ৮ প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বস্ত্র ও পোশাক প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড এবং অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ৮টি প্রতিষ্ঠান। তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্রের প্রদর্শনীতে অংশ নিতে দেশি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। আগামী বুধবার নিয়ইয়র্ক সিটির জাভিটস কনভেনশন সেন্টারে তিন দিনের এ প্রদর্শনী শুরু হবে।

জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট প্রদর্শনীর আয়োজন করছে। সংস্থার বাংলাদেশ অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের রপ্তানি আদেশ এবং এ সংক্রান্ত আলোচনার সুযোগ পাবে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিতে প্রদর্শনী কেন্দ্রে উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হচ্ছে– স্কাইরোস ট্রেডিং লিমিটেড, কারুপণ্য রংপুর, নিউ এশিয়া ফ্যাশন, এ আর জিন্স প্রডিউসার, ভয়েজার অ্যাপারেলস, জিসাস ফ্যাশন, ওয়েলস্ট্যান্ড অ্যাপারেল ও এন্ট্রাস্ট টেক্সটাইল। চীন, ভিয়েতনামসহ বস্ত্র ও পোশাক রপ্তানিকারক ২৬ দেশের প্রায় এক হাজার প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত