আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

সূচকের বড় উত্থান শেয়ার বাজারে

সূচকের বড় উত্থান শেয়ার বাজারে

ঈদুল আজহার পর গতকাল বুধবার প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ার দরই বেড়েছে। তবে লেনদেন কমে মাত্র ২৫০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।


বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ঈদের পর বিনিয়োগকারীরা পুরোদমে বাজারে সক্রিয় হয়নি। গতকাল বাজারে তুলনামূলক কম বিনিয়োগকারী বাজারে সক্রিয় থাকলেও শেয়ার বিক্রির চেয়ে কেনার চাপ বেশি ছিল। ফলে সূচকের বড় উত্থান হয়েছে। উল্লেখ্য, আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূলধনি আয়ের ওপর কর আরোপের প্রস্তাব করাসহ শেয়ার বাজারে গতি ফেরাতে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা না থাকায় গত কিছুদিন ধরেই বাজারে দরপতন হচ্ছে। এতে ঈদের আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে গেছে সাড়ে ১২ হাজার কোটি টাকার ওপরে। একই সঙ্গে কমেছে সবকয়টি মূল্যসূচক ও লেনদেন। ফলে এবার ঈদ ভালো কাটেনি বিনিয়োগকারীদের। এ অবস্থায় ঈদের পর গতকাল লেনদেন কমলেও সূচক বেড়েছে—এটাই যেন বড় স্বস্তির বিষয়। গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬১ দশমিক ৩৮ পয়েন্ট দাঁড়িয়েছে। 


এছাড়া, শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ২৫ পয়েন্ট ও ডিএসই৩০ সূচক ২২ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩২টি, কমেছে ৯৬টি। আর ৬৪টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল ২৪৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৩ কোটি ১৪ লাখ টাকা।

অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ১৪৫টি কোম্পানির মধ্যে ৫৩টির দর বেড়েছে, কমেছে ৭১টির। আর ২১টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত