আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

আয়কর রিটার্ন দাখিল করা যাবে চলতি মাসে

আয়কর রিটার্ন দাখিল করা যাবে চলতি মাসে

কাজের প্রয়োজনে কোনো এক সময় টিআইএন সার্টিফিকেট নিয়েছেন, কিন্তু আয়কর রিটার্ন দাখিল করেননি, চাইলেই আপনি আগামী ৩০ জুনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তাও কোনো জরিমানা ছাড়াই।


সে হিসেবে মাত্র সাত দিন সময় পাচ্ছেন একজন করদাতা। অর্থাৎ ব্যক্তি পর্যায়ের নতুন করদাতাদের জন্য বাড়তি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম বারের মতো যারা আয়কর রিটার্ন জমা দেবেন, কেবলমাত্র তারাই জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত সময় পাবেন। তবে পুরাতন করদাতাদের আগের মতোই নির্ধারিত সময়ের রিটার্ন জমা দিতে হবে। না হলে গুনতে হবে জরিমানা

এনবিআর সূত্রে জানা গেছে, ব্যক্তি পর্যায়ে যিনি আগে কখনো রিটার্ন দাখিল করেননি, তার জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ ঐ সময়ের মধ্যে যে কোনো দিন রিটার্ন দাখিল করা যাবে। আয়কর পরিপত্রে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা রাখা হয়েছে। তবে এবার ৪৪ ধরনের সেবা নিতে করদাতাকে প্রাপ্তিস্বীকারপত্র দেখাতে হবে। দেশে কোটির ওপর টিআইএনধারী রয়েছেন। যার মধ্যে এখন পর্যন্ত ৪০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। আয়কর আইনে টিআইএনধারীদের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করা হলেও

এনবিআর কখনই করদাতাদের বাধ্য করেনি। চলতি বছরের ৩১ জানুয়ারি নিয়মিত করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়েছে। এরপর যারা টিআইএন নিয়েছেন, এমন নতুন করদাতাও ৩০ জুনের মধ্যে রিটার্ন দিতে পারবেন। এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমার সুযোগ নিয়ে অনেক নতুন করদাতা রিটার্ন জমা দিচ্ছেন।

সাধারণত প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় নির্ধারণ করা থাকে। নির্দিষ্ট সময়ে দাখিল করতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে দুই শতাংশ হারে জরিমানা দিতে হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত