আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

ফেব্রুয়ারির রেমিট্যান্স সাড়ে ২৩ হাজার কোটি

ফেব্রুয়ারির রেমিট্যান্স সাড়ে ২৩ হাজার কোটি

ফেব্রুয়ারির ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী দেশে পাঠিয়েছেন ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৫৪৬ কোটি টাকা। এ হিসেবে ফেব্রুয়ারির ২২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এলো ৮ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৪৫ টাকা।


রোববার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকে হিসাব মতে, ফেব্রুয়ারি মাসে আগের মাসগুলোর চেয়ে তুলনায় বেশি প্রবাসী আয় এসেছে। জানুয়ারিতে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৭১৪ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার। এবং ৪২ লাখ ৯০ হাজার ডলার।


প্রতিবেদনে আরও বলা হয়, ১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার, ২ থেকে ৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স, ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ৬৪ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত