আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন শাকিব-নিপুণ

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন শাকিব-নিপুণ

ঢাকাই সিনেমার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। সমিতির বর্তমান কমিটির সভাপতি হলেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে।

আসছে অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। এরই মধ্যে হঠাৎ এফডিসিতে গুঞ্জন উঠেছে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। ফিল্মপাড়ায় কান পাতলে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, এবার নির্বাচনে অংশ নিতে পারেন সুপারস্টার শাকিব খান। চিত্রনায়িকা নিপুণকে সঙ্গে নিয়ে প্যানেল করবেন তিনি।

অন্যদিকে, বর্তমান কমিটিতেও আসবে পরিবর্তন। মিশা সওদাগর না, অভিনেতা ডিপজলকে সামনে রেখে এগিয়ে যাবেন জায়েদ খান। যদিও বিষয়টি নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। তবে বিশস্ত কয়েকটি সূত্র বিষয়টি জানিয়েছেন।

গুঞ্জন প্রসঙ্গে জানতে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনো কোনো কিছু চূড়ান্ত না। বর্তমান কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। আমরা কিছু করলে অবশ্যই সবাইকে জানিয়ে করব। সমমনা শিল্পীরা আমরা আলাপ-আলোচনা করছি। আপাতত আমরা একটু সময় নিচ্ছি।’

অন্যদিকে ডিপজল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনই করমু না। আমার শরীর ঠিক নাই। আগের মতন দৌঁড়ঝাপ করবার পারি না।’ নির্বাচন না করলেও জায়েদ খান প্যানেলের প্রতিই সমর্থন থাকবে বলেই জানান ডিপজল।

টানা দুইবার সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে সমিতির দায়িত্বে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান। বিভিন্ন কারণে এ কমিটির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন অনেক শিল্পী। সম্প্রতি পরীমনিকাণ্ডে সমিতির নেওয়া সিদ্ধান্তের বিপক্ষেও কথা বলেছেন অনেকে। শোনা যাচ্ছে, আগামী নির্বাচনে শিল্পী সমিতিতে দাঁড়াতে পারেন চিত্রনায়িকা পরীমনিও।

এর আগে টানা দুইবার শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শাকিব খান। মিশা-জায়েদ প্যানেলের প্রথম মেয়াদে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেছেন নিপুণ। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ওঠা গুঞ্জন প্রসঙ্গে জানতে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৮ সেপ্টেম্বর) সকালের ফ্লাইটে আমেরিকা গেছেন এ অভিনেতা।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, শাকিব-নিপুণ প্যানেল থাকবে একাধিক চমক। সিনিয়র শিল্পীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তারা। কমিটিতে থাকতে পারেন অনেক জনপ্রিয় মুখ। তবে এখনই মুখ খুলতে চান না কেউ। সবমিলিয়ে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে শিল্পীদের মাঝে। যার আঁচ পড়ছে ফিল্মপাড়ায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত