আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিথিলা ও সৃজিতের ভাঙনের সুর

মিথিলা ও সৃজিতের ভাঙনের সুর

ছবি: এলএবাংলাটাইমস

ভালোবেসে কাঁটাতার ভেদ করেছেন তারা। সীমান্ত পেরিয়ে একে-অপরের গলায় পরিয়েছেন মালা। বেঁধেছেন সংসার। কিন্তু গুঞ্জন উঠলো, সাড়ে তিন বছরের সেই সংসারে নাকি ভাঙনের সুর বাজছে!

বলা হচ্ছে ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির কথা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর তারা বিয়ে করেছিলেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছেন। এমনকি সৃজিতকে বিয়ের পর মিথিলা টলিউডেও কাজ শুরু করেছেন। মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, সিনেমা ইত্যাদি।

কিন্তু কলকাতার প্রথম সারির গণমাধ্যম আনন্দবাজারে শুক্রবার (২৬ মে) একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয়েছে। যেখানে নাম-ছবি উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে।

ওই আর্টিকেলে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে। তিনি অবশ্য খুব একটা গায়ে জড়ালেন না এই গুঞ্জনকে। উল্টো প্রশ্ন ছুঁড়ে দিলেন! বললেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

মিথিলা জানালেন, এই মুহূর্তে শুটিংয়ে আছেন তিনি।

এর আগে গেলো বছরের নভেম্বরে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন গজিয়েছিলো। তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন। মিথিলা জানিয়েছিলেন, কাজের সূত্রে তারা দুজনই ভিন্ন জায়গায় অবস্থান করেন। এ কারণে তাদেরকে একসঙ্গে দেখা যায় না।

উল্লেখ্য, বিয়ের পর প্রায়শ পারিবারিক কিংবা পেশাগত বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা দিতেন মিথিলা ও সৃজিত। এছাড়া কন্যা আইরাকে নিয়ে ঘুরতেও যেতেন। সেসব ছবি শেয়ার করে নিতেন অনুসারীদের সঙ্গে। তবে মিথিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ডিসেম্বরের পর থেকে তাদেরকে একসঙ্গে কোনও ফ্রেমে পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত