আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শিল্পী সমিতির বনভোজনে হাতাহাতি

শিল্পী সমিতির বনভোজনে হাতাহাতি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। একের পর এক বিতর্ক চলছে এই সমিতিকে ঘিরে। এবার সম্প্রতি প্রকাশ্যে এসেছে শিল্পী সমিতির পিকনিকের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি শিল্পী সমিতির সদস্যদের ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। ইতিমধ্যে হাতাহাতির ঘটনায় মামলাও হয়েছে।

৩ মিনিট ৩ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়। দুইজনের বাকবিতণ্ডায় শেষ পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন।

পিকনিকের আনন্দঘন মুহূর্তে হঠাৎ কী কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, বনভোজনে হাতাহাতির ঘটনাটি শিল্পী সমিতিকে অবহিত করেছি আমি। এ ব্যাপারে নিপুণকে ফোন করলে কোনো সাড়া পাইনি। তবে শাহনূর ও জেসমিন ফোন করেছিল আমায়। বিষয়টি তারা দেখতেছে বলেছিলেন। তবে তারপর আর খবর নেই। ঘটনার একদিন পার হয়েছে। কিন্তু নিপুণ আমাকে ফোন করতে পারতো, কিন্তু একবারও ফোন করেনি।

এদিকে, হাতাহাতির সেই ঘটনা এবার মোড় নিয়েছে মামলায়। সংগঠনের সদস্য নিশু তার মেয়েকে নির্যাতনের অভিযোগ করে মামলা করেছেন কয়েকজনের বিরুদ্ধে। শুরুতে সমিতি বরাবর অভিযোগ জানিয়ে কার্যকর কোনো সমাধান না পেয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন নিশু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত