আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

প্রকাশ পেল তুফান সিনেমার ফার্স্টলুক

প্রকাশ পেল তুফান সিনেমার ফার্স্টলুক

ছবিঃ এলএবাংলাটাইমস

তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তুফান’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

শাকিবের জন্মদিন উপলক্ষে ‘তুফান’ ছবির অফিশিয়াল ফার্স্টলুক প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফি।

সিনেমাটির পোস্টারে দেখা যাচ্ছে, একটি অভিজাত আসনে বসে পায়ের ওপর পা তুলে আছেন শাকিব। ঘাড় পর্যন্ত তার এলো চুল, চোখে সানগ্লাস, গালে চাপ দাড়ি আর ঠোঁটে সিগারেট। পরনে সাদা শার্টের ওপর কালো ব্লেজার। গলায় পরেছেন কালো লকেটের চেইন। তার সামনে রয়েছে একটি একে-৪৭ রাইফেল।

তুফান মূলত অ্যাকশন ঘরানার ছবি। পরিচালক রায়হান রাফি। সূত্রের দাবি, প্রথমে ছবিতে খল চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয় অভিনেতা আফরান নিশোকে। উল্লেখ্য, গত বছর রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে দর্শকের নজর কাড়েন নিশো। কিন্তু তিনি রাজি না হওয়ায় আপাতত যিশুকে নিয়ে এগোতে চাইছেন নির্মাতারা।

ইতিমধ্যেই হায়দরাবাদে ছবির প্রথম শিডিউলের শুটিং সেরেছেন মিমি-শাকিব। কলকাতাতেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা। এই ছবিতে প্রযোজক হিসাবে থাকছে এসভিএফ, ‘চরকি ও ‘আলফা আই’।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত