আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আরিফিন শুভ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আরিফিন শুভ

ফিল্ম ক্যারিয়ার দুর্দান্ত ভালো কাটলেও ব্যক্তিজীবনের সময় খুব একটা ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আরিফিন শুভ। মাস তিনেক হলো মা হারিয়েছেন এই তারকা। সেই শোক কাটিয়ে উঠার আগেই এলো ধর্মীয় উৎসব ও আনন্দ উদযাপনের মুহূর্ত ঈদুল ফিতর।

 

গত বছরও মায়ের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা আরিফিন শুভ। কিন্তু ভাগ্যের কী নির্মমতা, এবার ঈদে সেই মায়ের অভাব তাড়িয়ে বেড়াচ্ছে নায়ককে। এ জন্যই মায়ের স্মৃতি ধরে রাখার জন্য ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ। আর গলায় পরেছেন মায়ের চেইন।

বৃহস্পতিবার ফেসবুকে ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেছেন আরিফিন শুভ। সেখানেই এক পোস্টে এসব জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিনমাস।’

তিনি আরও লিখেছেন ‘এখনো বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।’

তিনি লিখেছেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পড়েছি এবারের ঈদের মা। আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে যে, বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮/৯ বছর খেয়াল করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম। কিন্তু আমাদের ওই কমেডি করাটা আর হলো না যে, আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না।’

সবশেষ আরিফিন শুভ লিখেছেন, ‘তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সব মাকে জানাই ঈদ মোবারক।’

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত