আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

কাঁদলেন চিত্রনায়ক আদর আজাদ

কাঁদলেন চিত্রনায়ক আদর আজাদ

এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডজনখানেক সিনেমা। এর মধ্যে দর্শকচাহিদা ও হল মালিকদের আগ্রহের দিক থেকে এগিয়ে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা। এতে তার সঙ্গে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।

 

‘রাজকুমার’ সিনেমাটি দেশের প্রায় ১২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আর ঢালিউড কিংয়ের সিনেমার এই রাজত্বের কারণে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্যসব সিনেমা। প্রেক্ষাগৃহের সংকটে ভুগছে অনেক সিনেমা। ফলে ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক আদর আজাদ।

এবারের ঈদে মুক্তি পাচ্ছে আদর আজাদের ‘লিপস্টিক’। এতে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে দেখা যাবে তাকে। আদর আজাদ অভিনয়ের বাইরে নির্মাণ করেছেন সিনেমাটি। আর নিজের এই সিনেমা নিয়ে তার দাবি―‘লিপস্টিক’ সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এটি যেন হল না পায়, সেই ব্যবস্থা করেছে একটি চক্র। এ কারণে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তিনি।

আদর আজাদ জানান, সিনেমাটির পেছনে নিজের সঞ্চিত সব টাকা লগ্নি করেছেন তিনি। এমনকী মায়ের জমানো টাকাও খরচ করেছেন। এ জন্য সিনেমা মুক্তির অপরাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙেও পড়েন এই অভিনেতা।

তিনি বলেন, যেখানে আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এতগুলো হল, কী পরিমাণ হল পাচ্ছি। কিন্তু সেটি হয়নি, বিভিন্নভাবে হয়ে উঠেনি। এখন ১৩-১৪টি সিনেমা যখন মুক্তি পাচ্ছে, তখন সবাই পেশিশক্তি, টাকার গরম, রাজনৈতিকসহ সব ধরনের ক্ষমতা দেখাচ্ছে। দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি, আমার জন্য পরিবার যা কিছু করছে, সব উৎসর্গ করে নির্মাণ করছি সিনেমাটি। এখন হল না পেলে কোথায় যাব আমি। আমার সব টাকা, মায়ের জমানো টাকা লগ্নি করা এই সিনেমায়। নিজের গাড়িও বিক্রি করেছি।

এ অভিনেতা কথা বলার কেঁদে ফেলেন। বলেন, আমার গাড়ি বিক্রির টাকা ছাড়াও মায়ের অনেক দিনের জমানো টাকা ছিল। সেই টাকা বিনিয়োগ করা হয়েছে সিনেমাটিতে। একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছিলাম। কিন্তু আজ আমার সঙ্গে কোনো ক্ষমতাবান বড় ভাই না থাকার কারণেই কী পিছিয়ে গেলাম?

প্রসঙ্গত, রোমান্টিক থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত ‘লিপস্টিক’-এ গ্রামের এক কিশোরী বুচিকে দেখা যাবে। যিনি নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন।স্বপ্ন বাস্তবায়নে ঢাকায় আসা তার। একপর্যায়ে নায়িকাও হয়। আর তারপরই শুরু হয় ভিন্ন এক জীবন। আর এই বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এতে তার সঙ্গে নায়ক হিসেবে থাকছেন আদার আজাদ। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত