আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

৬ সেপ্টেম্বর হতে চলেছে স্বাধীন বাংলা বেতার কনসার্ট

৬ সেপ্টেম্বর হতে চলেছে স্বাধীন বাংলা বেতার কনসার্ট

বহুদিন হয়ে গেছে দেশের কোথাও কোনো মিউজিক্যাল কনসার্টের আয়োজন নেই। দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করেই এতদিন কনসার্ট আয়োজন থেকে বিরত ছিলেন আয়োজকরা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার ব্যান্ড ইন্ডাস্ট্রিতেও শুরু হয়েছে নতুন উন্মাদনা। ব্যান্ডগুলো প্রস্তুত হচ্ছে স্টেজে ফেরার জন্য। এর মধ্যেই ব্যান্ডগুলোর জন্য এলো নতুন খবর। সেপ্টেম্বরে হতে যাচ্ছে কনসার্ট, যার শিরোনাম ‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’।


কনসার্টটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ৬ তারিখ। স্থান যমুনা ফিউচার পার্ক। ওপেন এয়ার কনসার্ট। এ আয়োজনে সহযোগিতায় থাকবেন দেশের জনপ্রিয় গিটারিস্ট এ কে রাহুল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্ট নিয়ে শুরু হয়েছে প্রচারণা।


কনসার্টের লাইনআপে দেখা যাবে দেশের জনপ্রিয় আট ব্যান্ডকে। যাদের মধ্যে থাকবে শিরোনামহীন, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা, পাওয়ারসার্জ, কাকতাল, ওডসিগনেচার ও হাইওয়ে। এ ছাড়া স্লো পারফরম্যান্স করবেন এ কে রাহুল। এ মাসের শেষের দিকে কনসার্টের অনলাইন টিকিট ছাড়া হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত