আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

শাহরুখ খান, কত সম্পদের মালিক?

শাহরুখ খান, কত সম্পদের মালিক?

বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। এ কথার সঙ্গে হয়তো কেউ দ্বিমত করবেন না। কারণ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে শাহরুখ খানের ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, প্রথমবারের মতো ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে’ সিনেমা জগতের ধনীদের তালিকায় শীর্ষে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম।


কয়েক বছরের বিরতি শেষে ২০২৩ সালে বড়াপর্দায় ফিরেই আবার ইতিহাস গড়েন শাহরুখ। তিনটি বড় হিট উপহার দিয়ে সবাইকে চমকে দেন। সে বছর এই অভিনেতা পাঠান দিয়ে বছর শুরু করেন। তারপর জওয়ান। তারপর ডানকি দিয়ে ভক্তদের মাতান শাহরুখ খান। তিনটি সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। কারণ কী? কারণ ছিল একটাই- তিনটি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান।

 

সিনেমা ছাড়া মুম্বাইয়ে তার বিশাল বাড়ি মান্নাত কতটা বিখ্যাত সে কথাও সবার জানা। প্রতিদিন হাজার হাজার মানুষ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন তাকে এক নজর দেখবেন বলে। তারা ভাবেন, হয়তো তাদের প্রিয় নায়ক বের হয়ে তাদের দিকে হাত নাড়বেন।


বৃহস্পতিবার (২৯ আগস্ট) হুরুন ইন্ডিয়া ভারতের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। মুকেশ আম্বানি, গৌতম আদানিসহ অন্যান্য ধনী ব্যক্তিদের পাশাপাশি তিনিও এই তালিকায় উঠে এসেছেন। বিনোদন জগতের মানুষের জন্য এটা একটা বড় ব্যাপার।


চলতি বছরের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা শাহরুখের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৭ হাজার ৩০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩৯৭ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’ ও ক্রিকেট দল ‌‘কলকাতা নাইট রাইডার্স’ থেকে আয় তাকে এ তালিকায় জায়গা করে দিয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন শাহরুখের বন্ধু বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি তিনি কলকাতা নাইট রাইডার্স-এর অন্যতম কর্ণধার। তৃতীয় অবস্থানে আছেন হৃতিক রোশন। নিজের ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্স ও অভিনয় থেকে আয় থেকে তার সম্পদের পরিমাণ দুই হাজার কোটি রুপির।


বিভিন্ন খাত থেকে আয় করা এক হাজার ৬০০ কোটি রুপি নিয়ে এ তালিকায় চতুর্থ স্থানে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তালিকায় পঞ্চম স্থানে আছেন প্রযোজনা সংস্থা ‘ধর্ম প্রোডাকশনস’-এর কর্ণধার করণ জোহর। তার সম্পদের পরিমাণ এক হাজার ৪০০ কোটি রুপি। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে এক হাজার ৫৩৯ জন ব্যক্তি আছেন। যাদের প্রতেক্যের এক হাজার কোটি রুপির বেশি সম্পদ আছে।

শাহরুখ খানকে আগামীতে তার মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে। সিনেমায় অভিষেক বচ্চনকে খলনায়কের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত