আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

নির্বাচনে জয়ী হয়ে ডিরেক্টরস গিল্ডের নেতৃত্বে দিবেন শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান

নির্বাচনে জয়ী হয়ে ডিরেক্টরস গিল্ডের নেতৃত্বে দিবেন শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান

অনুষ্ঠিত হয়ে গেল নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তিনি ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু পেয়েছেন ১৭৩ ভোট।

শনিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে। দিনব্যাপী এই নির্বাচনে এক ঘণ্টার মধ্যাহ্নের বিরতি রাখা হয়। পরিচালকদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।

বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে একটি প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন অভিনেতা-পরিচালক সালাউদ্দিন লাভলু। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম।

ভোটগ্রহণের আগে দুই প্রার্থীই উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।
শনিবারই ঘোষণা করা হয়েছে নির্বাচনের প্রাথমিক ফলাফল। প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ীরা নির্ধারিত হয়েছেন। সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু ১৭৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ফরিদুল হাসান ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ শাকিল ১৮৭ ভোট এবং মোহন আহমেদ ৩২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ছয় প্রার্থীর মধ্যে থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। রাশেদা আখতার লাজুক সর্বোচ্চ ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ফিরোজ খান ২৭৪ ভোট এবং সকাল আহমেদ ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরেকদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তুহিন হোসেন ২৫৬ ভোট এবং দিন মোহাম্মদ মন্টু ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শামসুর রহমান মজুমদার পেয়েছেন ২১৫ ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান ১৬৭ ভোট। আবার অর্থ সম্পাদক পদে আবু রাহান জুয়েল ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরুল রাফাত পেয়েছেন ১৮৩ ভোট।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপন ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন ১৩৫ ভোট এবং দেবব্রত রনি ৮০ ভোট পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সহিদ- উন-নবী ১৮৭ ভোট পেয়েছেন। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে কাজী আপেল মাহমুদ ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শুভ্র খান পেয়েছেন ১৭১ ভোট। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রীতি দত্ত ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাঈদ রহমান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই ফলাফল আপাতত প্রাথমিক। কোনো প্রার্থী বা অংশগ্রহণকারী যদি আপত্তি করতে চান, তাহলে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বোর্ডে আবেদন করতে পারবেন। আপিল প্রক্রিয়া শেষে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত