আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

চলতি মাসের প্রথম দিকে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ এর জন্য অস্কার জেতেন নির্মাতা হামদান বল্লাল। তথ্যচিত্রে ইসরায়েলি দখলদারিত্ব তুলে ধরা এই নির্মাতা এবার ব্যাপক নির্যাতনের শিকার।


সম্প্রতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন নির্মাতা। জানান, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত সুসিয়া গ্রামে অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা, এ সময় হামদানকে তুলে নিয়ে যায়। তাকে পশ্চিম তীরের সামরিক ঘাঁটিতে ফেলে রাখা হয়, চালানো হয় পাশবিক নির্যাতন।



সেই নির্যাতনের বর্ণনা তুলে ধরে নির্মাতা জানান, পুরোটা সময় তার চোখ বাঁধা ছিল, এমনকি বরফের মতো ঠান্ডা হিমঘরে তাকে বন্দি করে রাখা হয়। তার সঙ্গে আরও দুইজন ছিল। হামদান বলেন, ‘সারারাত ঠাণ্ডায় কাতরাচ্ছিলাম। সেই ঘরে কিছু দেখা যাচ্ছিল না, ইসরায়েলি সৈন্যরা আমার এমন অবস্থা দেখে হাসাহাসি করছিল’।


এদিকে সংবাদমাধ্যম এপি জানিয়েছে যে, তাদের সাংবাদিকরা সেই নির্মাতার সঙ্গে আরও দুই ফিলিস্তিনিকে পশ্চিম তীরের ইসরায়েলি ঘাঁটি থেকে বের হতে দেখেছেন। এ সময় তাদের মুখে ব্যাপক আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে হামদান বল্লালসহ আরও তিন নির্মাতা অস্কার জেতেন। সেই তথ্যচিত্রে তারা ইসরায়েলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত