আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

টপ গান’ ও ‘ব্যাটম্যান’ তারকা ভ্যাল কিলমার মারা গেছেন

টপ গান’ ও ‘ব্যাটম্যান’ তারকা ভ্যাল কিলমার মারা গেছেন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার। তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

কিলমার ১৯৮০ ও ৯০-এর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন। ১৯৮৬ সালের ব্লকবাস্টার ছবি ‘টপ গান’-এ আইসম্যান চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। এরপর ১৯৯৫ সালে ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে নতুন মাত্রা যোগ করেন। এছাড়া, ‘দ্য ডোর্স’-এ কিংবদন্তি গায়ক জিম মরিসনের ভূমিকায় অভিনয় করেও প্রশংসিত হন।

অভিনয়ে তার নিবেদন ছিল অনন্য। ‘টুম্বস্টোন’ ছবিতে ডক হলিডে চরিত্রে অভিনয়ের সময় তিনি বিছানায় বরফ রেখে নিজেকে টিবি রোগীর মতো অনুভব করার চেষ্টা করেছিলেন। ‘দ্য ডোর্স’ ছবির শুটিং চলাকালে তিনি চব্বিশ ঘণ্টা জিম মরিসনের মতো জীবনযাপন করতেন।

তবে তার অতিরিক্ত পারফেকশনিস্ট মানসিকতার কারণে তাকে অনেকেই কঠিন স্বভাবের মনে করতেন। তবু কিলমার সবসময় বলতেন, তিনি শুধু শিল্পের প্রতি নিষ্ঠাবান ছিলেন।

তার অন্যান্য জনপ্রিয় সিনেমার মধ্যে ‘হিট’, ‘দ্য সেন্ট’, ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরো’ উল্লেখযোগ্য।

১৯৫৯ সালে লস এঞ্জেলেসে জন্ম নেওয়া কিলমার ছিলেন জুলিয়ার্ড স্কুলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ছাত্র। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী জোয়ান ওয়ালিকে বিয়ে করেছিলেন, তবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত