আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ব্রাজিলে মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা বানচাল করেছে পুলিশ

ব্রাজিলে মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা বানচাল করেছে পুলিশ

ব্রাজিলে মার্কিন পপ তারকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা বানচাল করেছে পুলিশ। এই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার কনসার্ট শেষ হওয়ার পরদিন দেশটির পুলিশ বিষয়টি প্রকাশ্যে আনে। জানা যায়, লেডি গাগা ও তার দল গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এই হুমকির কথা জানতে পারেন।

লেডি গাগার একজন মুখপাত্র দ্য হলিউড রিপোর্টার-কে জানায়, 'আমরা আজ সকালে গণমাধ্যমের মাধ্যমে সম্ভাব্য হুমকির খবর জানতে পেরেছি। কনসার্টের আগে বা চলাকালে নিরাপত্তা সংক্রান্ত কোনো সতর্কতা বা উদ্বেগ আমাদের জানানো হয়নি।'

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ব্রাজিলের পুলিশ ও বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার পরিকল্পনাকারীরা হাতে তৈরি বিস্ফোরক ব্যবহার করতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল—বিশ্ববাসীর নজরে আসা এবং নিজেদের পরিচিতি বাড়ানো। তদন্তে আরও উঠে এসেছে, হামলাকারীদের বেশিরভাগই এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের বিরোধী এবং তারা মূলত শিশু ও কিশোর বয়সী।


প্রধান অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার অপর কিশোরটির বিরুদ্ধে শুধু হামলার ষড়যন্ত্র নয়, শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগও আনা হয়েছে। এদের গঠিত গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই শিশু-কিশোরদের উগ্রবাদে প্ররোচিত করছিল, এমনকি আত্ম-হত্যামূলক ভাবনাও ছড়াচ্ছিল।

ব্রাজিলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের ‘লিটল মনস্টার’—অর্থাৎ লেডি গাগার ভক্ত হিসেবে পরিচয় দিত। তবে তাদের কার্যকলাপ ছিল বিপজ্জনক ও সহিংসতাপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংকেতিক ভাষায় তারা চরমপন্থার বার্তা ছড়াচ্ছিল। গোয়েন্দা নজরদারিতে এই চক্রের বিরুদ্ধে শুরু হয় ‘অপারেশন ফেক মনস্টার’ নামের অভিযান। এর অংশ হিসেবে রিও ডি জেনিরো, মাতো গ্রোসো, রিও গ্র্যান্ডে ডো সুল এবং সাও পাওলো রাজ্যে একযোগে অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


গত শনিবার কোপাকাবানা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত কনসার্টটি ছিল লেডি গাগার নতুন অ্যালবাম 'ম্যাহেম'-এর প্রচারণার অংশ। কনসার্টে অংশ নিতে জড়ো হয়েছিল ২১ লাখেরও বেশি দর্শক। এর আগে ২০১২ সালে ব্রাজিলে পারফর্ম করেছিলেন গাগা। ভাগ্যক্রমে, এবারের হামলার পরিকল্পনা সফল হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত