আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ফ্রান্সের স্কুলে এবার অভিভাবকের জন্যও হিজাব নিষিদ্ধ

ফ্রান্সের স্কুলে এবার অভিভাবকের জন্যও হিজাব নিষিদ্ধ

চলতি বছরের ১৬ মে পার্লামেন্ট অধিবেশনে স্কুল শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে ফ্রান্স। এবার স্কুল শিক্ষার্থীদের আনা-নেওয়ার সময় অভিভাবকদেরও হিজাব পরা নিষিদ্ধ করে আইন পাস করেছে দেশটির আইনসভা।

ফ্রান্সের সিনেটে এই আইন পাসের পরে স্কুলে আনা-নেওয়া অথবা স্কুলের অন্য কোনো সফরে শিক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকরা মাথায় কোনো ধরনের হিজাব ব্যবহার করতে পারবেন না।

গত সোমবার দুপুরে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর বেয়নের একটি মসজিদে একজন কট্টরপন্থীর হামলায় গুলিতে দুজন বৃদ্ধ গুরুতর আহত হওয়ার পর এই আইনটি পাস হলো।

মঙ্গলবার সিনেটে বিলটির পক্ষে ১৬৩ জন সিনেটর ভোট দেন। আর এর বিপক্ষে ভোট দেন ১১৪ জন। তবে বিলটি আইন আকারে কার্যকর হতে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুমোদন পেতে হবে।

স্কার্ফ পরা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ‘জনসম্মুখে স্কার্ফ পরা আমার কোনো বিষয় নয়। কিন্তু স্কুলে স্কার্ফ পরার ব্যাপারে আমি কথা বলতে চাই। কারণ, স্কুলে আমরা অসাম্প্রদায়িকতা শেখাই।’

ইউরোপের প্রথম দেশ ফ্রান্স, যেখানে আইন করে নারীদের বোরকাকে নিষিদ্ধ করা হয়। অথচ ৫০ লাখ মুসলমান ফ্রান্সে বসবাস করে আসছে।

২০১১ সালের এপ্রিলে ফ্রান্সে মুখ ঢাকা থাকে এ ধরনের সব পোশাক নিষিদ্ধ করা হয়। এর মধ্যে বোরকা ও নিকাব রয়েছে। এ আইনটিকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। কেউ মুখ ঢাকলে তাকে ১৫০ ইউরো জরিমানা গুণতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত