আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ বিষয়ে সতর্কতা জার্মানির

রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ বিষয়ে সতর্কতা জার্মানির

ছবিঃ এলএবাংলাটাইমস

জার্মানিতে নির্বাচন সামনে রেখে রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিওস। রোববার জার্মানির সংবাদমাধ্যম ফুংকে মেডিয়েনগ্রুপেকে তিনি বলেন, ‘হাইব্রিড হামলার দিকে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর লক্ষ্য হলো জার্মানি।’

হাইব্রিড হামলা হলো একধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এ হামলার মাধ্যমে একটি দেশের আইটি, নেটওয়ার্ক ও বিভিন্ন ডিভাইসে প্রবেশের চেষ্টা করা হয়।

পিস্টোরিওস বলেন, ‘তিনি ভালো করেই জানেন, পুতিন জানেন, কীভাবে আমাদের খোঁচা দিতে হয়।’

এ সময় পিস্টোরিওস জার্মানির অবকাঠামো এবং জ্বালানির সরবরাহব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে নর্থ সি এবং বাল্টিক সির ঘটনা, যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়।

পিস্টোরিওসের মতে, জার্মান সমাজকে বিভক্ত করতে ক্রেমলিনপন্থী গোষ্ঠীগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে। ফলে ডানপন্থী ও জনপ্রিয়তা পাওয়া দলগুলো লাভবান হবে।

‘এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ এবং বিভিন্ন মতবাদকে যেমন এএফডি ও বিএসডব্লিউকে অর্থায়ন করা হচ্ছে, যারা বলছে, আমরা নিজেদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন না হয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি।’

পুতিনের এই কৌশল ঠেকাতে সামর্থ্য অনুযায়ী সবকিছুই করতে হবে বলে জানান পিস্টোরিওস।

রাশিয়ার সামরিক ব্যয় ন্যাটোর জন্য হুমকি

মস্কোর পক্ষ থেকে এ মুহূর্তে কোনো হুমকি না থাকলেও প্রতিরক্ষামন্ত্রী এই বলে সতর্ক করেছেন, রাশিয়াকে ২০৩০ সালের মধ্যে নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারেন পুতিন। ফলে দেশটি ন্যাটোর সদস্যদের ওপর হামলা চালানোর সক্ষমতা লাভ করবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রীর মতে, আগামী কয়েক বছরে ন্যাটো ভূখণ্ডের বিভিন্ন জায়গার দিকে এগিয়ে এসে সামরিক জোটটি কতটা জোটবদ্ধ, তা-ও পরখ করার চেষ্টা করতে পারেন পুতিন।

পিস্টোরিওস জানান, ইউক্রেনে পুরোদমে হামলা চালানোর পর পুতিন রাশিয়াকে যুদ্ধ-অর্থনীতিতে পরিণত করেছেন। এ সময়ে প্রতি মাসে রাশিয়া যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে, তা ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এক বছরে উৎপাদন করে থাকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত