আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ লড়াই: ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপের ভাবনা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ লড়াই: ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপের ভাবনা

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। যুক্তরাষ্ট্রের এগারোটি শহরে বিশ্বের ৩২ টি ক্লাব নিয়ে ১৪ জুন থেকে ১৩ জুলাই এক মাস ব্যস্ত থাকবে ফুটবল। ক্রিকেটে কি এমন কিছু হতে পারে না?

টেস্ট খেলুড়ে প্রায় সব দেশেই এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট প্রতিষ্ঠিত। সেখানে সব দেশের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে এমন একটি বৈশ্বিক আসর তো হতেই পারে। এমনই ধারণা নিয়ে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপের চালু করার চেষ্টা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। যদিও প্রকল্পটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গ্লোড আশাবাদী সামনে এমন একটি আয়োজন হবেই।

‘এখন প্রায় সব দেশেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে। তাই পরের ধাপটিই চ্যাম্পিয়নদের নিয়ে একটি বৈশ্বিক আয়োজন করার।’ ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ইসিবির এই কর্মকর্তা জানান আগে ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না হলেও এখন সেখানে দ্য হান্ড্রেড খুব জনপ্রিয়। তাই ইংল্যান্ড থেকে এই হান্ড্রেড চ্যাম্পিয়ন দলই অংশ নিতে পারে।

ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলে বাংলাদেশর বিপিএলের চ্যাম্পিয়ন দলও সেখানে অংশগ্রহণ করতে পারবে। যদিও এমন ধারণা নিয়ে ২০০৯ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-২০। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সব দেশের চ্যাম্পিয়নদের নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আদলে। কিন্তু তখন শুরুটা হয়েছিল শুধু আইপিএল, বিগব্যাশ, ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ আর র‍্যাম স্ল্যামের চ্যাম্পিয়নদের নিয়ে। পরে কয়েকটি আসরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কিছু দল অংশ নিয়েছিল। কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় আসরটি বন্ধ হয়ে যায় ২০২৪ সালে এসে। তবে এবার আরও পেশাদারিত্বের সঙ্গে অমন একটি আসর চালু করতে চাই ইসিবি। ভারত, অস্ট্রেলিয়া সমর্থন দিলে হয়ত তা আলোর মুখ দেখতেও পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত