আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভারত ও প্রিয়াঙ্কায় মুগ্ধ অভিনেত্রী জুলিয়ান মুর

ভারত ও প্রিয়াঙ্কায় মুগ্ধ অভিনেত্রী জুলিয়ান মুর

হলিউডের নন্দিত অভিনেত্রী জুলিয়ান মুর। অস্কার, বাফটা কিংবা গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার তাঁর ঝুলিতে। সেই মুর যখন কারো প্রশংসা করেন, সেটা বিশেষই বটে। আর এই বিশেষত্বের ভাগীদার হলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

যিনি অভিনয়গুণে প্রতিষ্ঠিত হয়েছেন হলিউডেও। 

একাধিকবার ভারতে গিয়েছিলেন মুর। একবার দেশটির দক্ষিণাঞ্চল ঘুরেছেন। সেই সফরের আগ মুহূর্তে বিমানবন্দরে দেখা হয় প্রিয়াঙ্কার সঙ্গে।

সেই ঘটনার সূত্র ধরেই প্রিয়াঙ্কার প্রশংসা করেন অভিনেত্রী। সম্প্রতি জুম-এর সাক্ষাৎকারে মুর বলেন, ‘মজার ব্যাপার কি জানেন? আমাদের দেখা হয়েছে বিমানবন্দরে। আমি দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা করছিলাম। আর প্রিয়াঙ্কা যাচ্ছিল ভারতের অন্য অঞ্চলে।
সম্ভবত একটি বিয়েতে অংশ নিতে। প্রিয়াঙ্কা ভীষণ মিষ্টি, অসাধারণ এক অভিনেত্রী এবং মানুষ হিসেবেও দারুণ।’
দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থান ও স্থানীয় খাবারের প্রশংসাও করেন মুর। জানান, পুনরায় ওই অঞ্চলে যেতে মুখিয়ে আছেন তিনি।

১৩ জুন অ্যাপল টিভিতে মুক্তি পেয়েছে মুরের নতুন ছবি ‘ইকো ভ্যালি’।

যেখানে তাঁর সঙ্গে আছেন সিডনি সুইনি। মাইকেল পিয়ার্স নির্মিত ছবিটির প্রচারণার জন্যই জুমের সাক্ষাৎকারে অংশ নেন মুর, আর সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে প্রিয়াঙ্কা ও ভারতের কথা। আরেকদিকে প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডের সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন ও দক্ষিণ ভারতের নির্মাতারা এসএস রাজামৌলির একটি ছবি নিয়ে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত