আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

মন্ত্রীকে গলা টিপে হত্যা: তদন্ত দাবি জাতিসঙ্ঘের

মন্ত্রীকে গলা টিপে হত্যা: তদন্ত দাবি জাতিসঙ্ঘের

ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের মন্ত্রী জিয়াদ আবু আইনকে গলা টিপে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসঙ্ঘসহ বিভিন্ন সংঘটন ও ব্যক্তিত্ব।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আচরণকে বর্বরোচিত উল্লেখ করে বলেন এটা সহ্য করা হবে না।

অধিকৃত পশ্চিম তীরে বুধবার ঘটে যাওয়া এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি এই ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছেন।প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাছ লাগানো নিয়ে একটি বিক্ষোভে অংশ নেয়া ওই মন্ত্রীর গলা চেপে ধরেছে এক ইসরাইলি সীমান্ত পুলিশ। এর পরই আবু আইন বুক চেপে ধরে মাটিতে পরে যান।ইসরাইল ও জর্ডানের বিশেষজ্ঞরা নিহত মন্ত্রীর মরদেহের ময়না তদন্ত করবেন বলে তিনি জানিয়েছেন।ফিলিস্তিনি মন্ত্রী নিহত হবার ঘটনায় নতুন করে আবার ইসরাইল ফিলিস্তিনি উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।এই ঘটনাকে নির্মম হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন। তিনি দুই পক্ষকেই সংযত হবার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত