আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

জিম্মি নাটক শেষ: প্যারিসের তিন হামলাকারীই নিহত

জিম্মি নাটক শেষ: প্যারিসের তিন হামলাকারীই নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসের রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলাকারী সেই সন্ত্রাসী ভাতৃদ্বয় সাইদ কোশি (৩৪) ও শরিফ কোশি (৩২) নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে।এছাড়া প্যারিসের একটি সুপারশপে ঢুকে লোকজনকে জিম্মি করে রাখা অপর সন্ত্রাসী  (৩২) একই ধরণের অভিযানে নিহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আগে আমেদি তার হাতে জিম্মি থাকা লোকজনের মধ্য থেকে কমপক্ষে চারজনকে হত্যা করে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর বিবিসি ও এএফপির।পুলিশ বলেছে, আজ শুক্রবার সাইদ কোশি ও তাঁর ভাই শরিফ কোশি প্যারিসের অদূরের শহর দামার্তাঁ-অঁ-গুলতে একটি প্রিন্টিং ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এক ব্যক্তিকে জিম্মি করে। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভারি অস্ত্র নিয়ে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা এএফপিকে বলেন, লাগাতার ভারি গুলিবর্ষণে দুইজনই নিহত হয়েছে।অন্যদিকে, প্যারিসের একটি ইহুদি সুপারশপে ঢুকে আমেদি কৌলিবেলি নামের যে সন্ত্রাসী কয়েকজনকে জিম্মি করার পর তাদের মধ্য থেকে চারজনকে হত্যা করেছে তাকেও হত্যা করেছে কমান্ডো বাহিনী। পুলিশ বলেছে, সমন্বিত অভিযান চালিয়ে জিম্মিদের সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে।

প্যারিসের দক্ষিণে শহরতলি মঁরুজ এলাকায় গতকাল এক বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হন। গুরুতর আহত হন আরেকজন। হামলার পর বন্দুকধারী পালিয়ে যায়। আজকের এ জিম্মি নাটকের ঘটনায় ফ্রান্স কর্তৃপক্ষ ধারণা করছে, নারী কর্মকর্তাকে হত্যাকারী ওই বন্দুকধারীই আমেদি কৌলিবেলি। তাঁর সঙ্গে গত বুধবার সাপ্তাহিক রম্য পত্রিকা শার্লি হেবদোতে হামলাকারী শরিফ কোশির পরিচয় ছিল। ২০১০ সালে ফ্রান্সে কারাগার ভাঙার সময় শরিফের সঙ্গে আমেদিকে দেখা গেছে।ইসলাম ধর্ম ও মহানবী (স.)-কে ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি হেবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, পুলিশের দুই সদস্য ও অন্য দুজন । এ ছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে কয়েক দশকের মধ্যে এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত