আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

আগের রঙে ফিরছে ব্রিটিশ পাসপোর্ট

আগের রঙে ফিরছে ব্রিটিশ পাসপোর্ট

২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে যুক্তরাজ্য। এরপর ধারাবাহিকভাবে নানা বিষয়ে ইউরোপের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসবে দেশটি। ফিরে আসবে আগের নীল ও সোনালী রঙয়ের মিশেলে ডিজাইন করা পাসপোর্টে। যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লুইস বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে স্কাই নিউজ।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পর যুক্তরাজ্য তার পাসপোর্ট পরিবর্তন করেছিল। কিন্তু এখন দেশটি আঞ্চলিক ওই সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের পাসপোর্টে আর ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কার্যকারিতা থাকছে না। ফলে তখন নিজেদের মতো করে পাসপোর্টের রং বা ডিজাইন বাছাইয়ের ক্ষমতা থাকবে দেশটির। ফলে নতুন পাসপোর্টে প্রতীকীভাবে যুক্তরাজ্যের স্বাতন্ত্র্য বজায় রাখার দিকে নজর দেওয়া হবে।

যুক্তরাজ্যের প্রথম পাসপোর্টটি ছিল আকাশী রঙয়ের। ব্রেক্সিট কার্যকরের পর নতুন পাসপোর্টেও এর ছাপ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্রিটিশ পাসপোর্টগুলো হবে খুবই উন্নত মানের। এতে জালিয়াতি এড়ানোর মতো ফিচার যুক্ত করা হবে।

যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লুইস বলেছেন, আমাদের জাতীয় স্বাতন্ত্র্য তুলে ধরার জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা একটি সুবর্ণ সুযোগ। এটি বিশ্বে আমাদের একটি নতুন পরিচিতি দেবে।

উল্লেখ্য, ২০১৬ সালের গণভোটে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেন ব্রিটিশ নাগরিকরা। এক্ষেত্রে অভিবাসন ইস্যুকে প্রচারণার বড় হাতিয়ার করে ব্রেক্সিটপন্থীরা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত