আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পনের আগস্ট অতপর

পনের আগস্ট অতপর

নিস্তব্ধ রাতের শেষ প্রহর-
কুয়াছায় আচ্ছন্ন ঢাকার রাজপথ,
বাংলার আকাশে ধ্রুব তারার ম্লান হাসি,
পতনের ছটপটানিতে আকাশ বড্ড মলিন আজ।

ভোরের পাখি জাগছ্নো কেন!রজনীগন্ধা মেলছেনা পাখা,
হাসনাহেনার মলিন হাসি-
লাল সবুজের পতাকা দুলছেনা।

১৯৭৫, আগষ্ট ১৫, কাক ডাকা ভোর
ভোরের আবছা আলোয় বুটের শব্দ,
মির জাফরের কালো ছায়ায়-
ঢেকে গেল ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি।

বাংলার পিতা শুয়ে আছে -
সদ্য স্বাধীনতার গন্ধ শুকে,
মুখে হাসি , পরনে সাদা কোর্তা
হঠাৎ অজানা ভয়ে কেঁপে উঠে মুজিব।

চারিদিকে বুলেটের শব্দ-
আর্তচিৎকারে লুটে পড়ে,
সদ্য বিবাহিত মুজিব পুত্র,
নব বধু সুলতানা কামাল।

নিমিশে বুলেটের আঘাতে -
রক্তাক্ত বঙ্গমাতা , নিষ্পাপ রাসেল,
শেখ জামাল আরও বেশ কজন
ঘাতকের বুলেটে শুয়ে আছে।

বঙ্গপিতার হুঙ্কারে ফারুক স্তম্ভিত ,
থরথর করে কাঁপছে-ঘাতকের বুলেট গান,
কে যেন বলছে আমি পারবনা,
পিতার বুকে আঘাত করতে।

পরক্ষণেই মেজর নুরের-
বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত
বঙ্গবন্ধুর সারা দেহ,
পড়ে আছে নিথর হয়ে।

কালো বাটের প্রগ্রেসিভ গ্লাসের-
চশমায় লুটিয়ে পড়ল মুজিব,
মৃত্যুর সাথে যুদ্ধ করে বলছে
আমার বাংলা আমি খুব ভালবাসি।

হায় অভাগা বাঙালী-
পিতার বুকে বুলেট ভরে,
শাসক হতে চায়,
স্বাধীন দেশের শীতল ছায়ায়।

হে মুজিব!
বাংলার পিতা আমার,
ফিরে এসো মায়ের কোল জুড়ে
লাল সবুজের পতাকা হাতে।

শেয়ার করুন

পাঠকের মতামত