আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরল শক্তিশালী ইঁদুর

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরল শক্তিশালী ইঁদুর


গত মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ৩৮০০ পাউন্ড ওজনের কার্গো বহন করে পৃথিবীতে নিরাপদে অবতরণ করেছে স্পেসএক্সের তৈরি মহাকাশযান ‘ড্রাগন’।

ড্রাগন নামক এই কার্গো মহাকাশযানটির মধ্যে ছিল ৪০টি ইঁদুর, যার মধ্যে বিজ্ঞানীদের জিনগতভাবে পরির্তন করা অত্যন্ত পেশীবহুল ৮টি ইঁদুর ছিল। এই ইঁদুরগুলোকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।

পৃথিবীতে ফিরিয়ে আনা শক্তিশালী পেশীর এই ইঁদুরগুলোকে পর্যবেক্ষণ করে নভোচারীদের মহাকাশে সুস্থ রাখার বিষয়টি বিজ্ঞানীরা উদঘাটন করতে পারবেন বলে প্রত্যাশা করছেন।

এই ৪০টি ইঁদুর স্পেসএক্সের মহাকাশযানে চড়ে গত বছরের ৮ ডিসেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল রোডেন্ট রিসার্চ-১৯ প্রকল্পের অংশ হিসেবে। মহাকাশে মাইক্রোগ্রাভিটি কীভাবে পেশী ও হাড়ের ক্ষয়কে প্রভাবিত করে তা পরীক্ষা করার জন্যই এই গবেষণা প্রকল্পের উদ্যোগ নেন বিজ্ঞানীরা।

এই পরীক্ষা চালানোর কারণ হচ্ছে, এর আগে জানা গিয়েছিল যে দীর্ঘদিন মহাকাশে থাকার পরে যারা ফিরে এসেছেন, তাদের শরীরে কিছু ঝামেলা হয়েছিল। মহাকাশের ওজনহীনতায় নভোচারীদের হাড় ও মাংসপেশী ক্ষয়ের ঘটনা ঘটেছিল।। তাই বিজ্ঞানীরা ৮টি ইঁদুরকে জেনেটিক্যালি পরিবর্তন করে পৃথিবীর ইঁদুরের দ্বিগুণ শক্তিশালী করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন। এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ইঁদুরগুলোর ওপর কিছু ওষুধ ব্যবহার করেছিলেন। এটা জানার জন্য যে, মহাকাশে দীর্ঘ সময় কাটানোর ফলে পেশী এবং হাড়ের ক্ষয় ঠিক কি কারণে হয়।

আর এখন যেহেতু শক্তিশালী ইঁদুরগুলো ও তাদের সঙ্গী ইঁদুরগুলো পৃথিবীতে ফিরে এসেছে, তাই বিজ্ঞানীরা তাদের ওপর গবেষণা করে পেশী ও হাড় ক্ষয়ের কৌশলগুলো খুঁজে বের করতে পারবেন।

গবেষণা প্রকল্পটির সহ-গবেষক সে-জিন লি এক বিবৃতিতে বলেছেন, ‘নভোচারীদের পেশী এবং হাড়ের ওপর মাইক্রোগ্রাভিটির প্রভাব সম্পর্কে আমরা যা জানছি তা মহাকাশ এবং পৃথিবী- ‍উভয় ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করবে। এছাড়া বয়স্ক ব্যক্তি কিংবা এইডস, এএলএস, ক্যানসারসহ অন্যান্য রোগে হাড় ক্ষয় প্রতিরোধ সম্পর্কেও আরো ভালো ধারণা লাভ করা সম্ভব হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত