আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

‘পিপিই’কে ‘পিপিপি’ বলে তুমুল হাস্যরসের স্বীকার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী

‘পিপিই’কে ‘পিপিপি’ বলে তুমুল হাস্যরসের স্বীকার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্টের সংক্ষেপিত রূপ ‘পিপিই’কে ‘পিপিপি’ উচ্চারণ করে তুমুল হাস্যরসের জন্ম দিয়েছেন সাম্প্রতিককালে নানা বিতর্কের মধ্য দিয়ে যাওয়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গতকাল এক ভিডিও বার্তায় তিনি করোনাভাইরাসের পরিস্থিতি জানানোর সময় অন্তত নয়বার তিনি ‘পিপিই’কে ‘পিপিপি’ বলে উচ্চারণ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরাফাত বিপ্লব নামের একজন লিখেছেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, শব্দটা পিপিপি নয় বরং পিপিই। কেউ হয়তো বলবেন, স্লিপ অব টাং! আচ্ছা, স্লিপ অব টাং কি নয়বারও হয়?
 
দিদারুল ইসলাম নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘করোনা ভাইরাস বাংলাদেশ থেকে দূর করার আগে এই স্বাস্থ্যমন্ত্রী ভাইরাসকে আগে দূর করতে হবে। ইনি দুলতে দুলতে বললেন, বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ভেন্টিলেটর অনেক বেশি আছে। আমি শিওর উনি জানেনই না ভেন্টিলেটর জিনিসটা কি।’

এদিকে করোনাভাইরাসের টেস্ট করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৯ মার্চ) কোভিড -১৯ নিয়ে আয়োজিত জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত এবং আপনি হোম কোয়ারেন্টিনে আছেন কিনা—জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেক বড়, এখানে অনেক লোকজন আসা যাওয়া করে। এর মধ্যে কেউ করোনায় আক্রান্ত হতেও পারেন।’ তিনি নিজে কোয়ারেন্টিনে আছেন কিনা জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘আমি তো কাজ করছি। টেস্ট করিয়েছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হইনি। আর আমি কোয়ারেন্টাইনে আছি তা বলবো না, অন্যরা যেভাবে আছেন, সেভাবেই আছি।’

মন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে পত্রিকা, টেলিভিশনে অনেক কিছু দেখতে পাই, শুনতে পাই। অনেকে বলেন, করোনাভাইরাস নিয়ে আমাদের প্রস্তুতি ছিল না। আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্রস্তুতি নেওয়া শুরু করেছি, স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করেছি। সেই কমিটির মাধ্যমে সব কাজ হচ্ছে, আমরা কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছি, ট্রিটমেন্ট প্রটোকল তৈরি এবং ডাক্তার-নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত