আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভিক্ষা করে জমানো টাকা কর্মহীন মানুষদের খাদ্য সহায়তায় দান করলেন বৃদ্ধ

ভিক্ষা করে জমানো টাকা কর্মহীন মানুষদের খাদ্য সহায়তায় দান করলেন বৃদ্ধ

দুই বছর ধরে ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনায় কর্মহীন মানুষদের খাদ্য সহায়তায় দান করেছেন নাজিমুদ্দিন নামের এক বৃদ্ধ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের হাতে টাকা তুলে দেন নাজিমুদ্দিন।

৮০ বছর বয়সী নাজিমুদ্দিন কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে।

পরে নজিমুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ভিক্ষা করে খাইয়ে-খুইচরে (খরচ করে) গত দুই বছরে এ টেহা (টাকা) জড়ো করছি। আমার ঘরডা ভাঙে গেছে গা। এহন আর ঘর-দরজা দিলাম না। দশে এহন কষ্ট করতাছে। আমি এ টেহ্যা ইউএনও সাবের হাতে দিলাম। দশেরে দিয়ে দিক, লোকে খাইয়ে বাঁচুক।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল ইউএনও রুবেল মাহমুদের নির্দেশে খাদ্য সহায়তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি প্যাসিফিক ক্লাবের সদস্য ও স্থানীয় ইউপি সদস্যদের যৌথ দল কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের তালিকা প্রণয়নে গান্ধীগাঁও গ্রামে যান। এ সময় ভিক্ষুক নজিমুদ্দিনের বাড়িতে গিয়ে তাকে ইউএনওর’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হবে বলে জানানো হয়। পরে তার জাতীয় পরিচয়পত্র দেখতে চান তারা। ভিক্ষুক নজিমুদ্দিন ওই তালিকায় তার নাম না ওঠানোর জন্য অনুরোধ করেন। তিনি জানান, নিজের বসত ঘর মেরামত করার জন্য গত দুই বছরে ভিক্ষা করে ১০ হাজার টাকা জমিয়েছেন। এ টাকা অসহায়দের খাদ্য সহায়তার জন্য ত্রাণ তহবিলে দান করতে চান তিনি। পরে ২১ এপ্রিল ওই ক্লাবের সদস্য ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে ইউএনওর হাতে ১০ হাজার টাকা তুলে দেন নজিমুদ্দিন।

ইউএনও রুবেল মাহমুদ বলেন, ‘ভিক্ষুক নজিমুদ্দিনের দান মহানুভবতার প্রকৃষ্ট উদাহরণ। তিনি মানবতার বরপুত্র।’

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত