আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

রয়া চৌধুরীর কবিতা

রয়া চৌধুরীর কবিতা

যদি হতো মতিভ্রম

রয়া চৌধুরী

শূন্য চাইলেই হতে পারতোসামনের মানুষটির একে অন্যের
মন বুঝে নেওয়ার
ঠিক আলোর মতো কিংবা আলো নয়;
আলো-আঁধারির নিস্পাপ হাত
হাতের মতো।

বিস্মিত  নিষ্পাপ বালক দিনের আলোয়
বলেছিল, সব দেখা যায় !
আমরাও কি সব দেখতে পেতাম?
মানব হৃদয়ের সত্য সুন্দর, ভালবাসা
আর ঈর্ষা, হিংস্র কুটিল নির্মমতা !

দিনের আলোতে
আমরা গাইতাম না তাদের জয়গান
অথবা গুন কীর্তন ;
যারা বলেছেন হাজার হাজার বছর ধরে
সত্য আর মানবতার কথা
জীবন আর যৌবনের নিখুঁত উপকথা,
আর চুপটি করে দেখেছেন
রোম, জাঞ্জিবার, বাগদাদ, কঙ্গো, আটলান্টায়
মানুষ বিকিকিনির বিভৎস  উল্লাস
শুনতে হতো না জ্ঞানের লিপিবদ্ধকৃত অহংবোধ,
অভিশপ্ত আর দ্বিচারিতার জয়দ্ধনি ।

মহাত্মা পাঠিয়েছেন যুদ্ধে
একান্ত অনুগত হিত্তিপুত্রকে,
মারতে নয়, মরতে;
সত্যের কুটিল ছোবলে হতো  দ্রোনা
অহিংস ভিক্ষু করেছে মরণের কারবার
কুফা বাসীরা দিয়েছে কারবালা উপহার ।
শূন্যের মতিভ্রম হলে হয়তো হতো না আর
৭১, মাইলাই, নাগাসাকি, শিনজার ।

দিনের আলোয়,
পৃথিবীর প্রথম মৃত্যুটি হতো  স্বাভাবিক
দেসদিমনা বেঁচে থাকত আরো বহুবার
কিন্ত শূন্য কখনো ভুল করেন না
কোনোদিনই হয়নি মতিভ্রম !
মানব হৃদয়ে তাই একাকার
সত্য সুন্দর আর কৃষ্ণ শকুনি,
নিরন্তর চলমান সহস্র আরব্য রজনী।

শেয়ার করুন

পাঠকের মতামত