আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

জয়প্রকাশ মণ্ডল-এর কবিতা

জয়প্রকাশ মণ্ডল-এর কবিতা


কত রাত জল হয়ে যায়
জয়প্রকাশ মণ্ডল

এসো জল মাপি;
কোভিড-১৯ তো কি হয়েছে, সবাই তো আর
মরবে না। সহিস হয়ে বসে থাকি চলো
আড়াই চালের ঘোড়ার ।

বন্ধকী কারবারে
অনেক হয়েছে উন্নয়ন
বিশ্বায়নের কারা যেন টাইগার; কত
হাতি ঘোড়া গেল তল বাঘ বলে কত জল
নোটে শাকের পাতার লাল নাকি সবুজ, কার
স্বাদ ভালো, সভ্যতা গড়ার মায়া কি সহজে কাটে না

এত গল্প কারা গিলে, লুডোর দানে বুঁদ থাকে
এ বিশ্বে তো বাঘের গল্প বুঝলাম
ও পারে টাইগারটি কে, কোথাও
তো লিখলো না; এ আবার
কেমন কথা । সব কি বুঝে ওঠা
যায় নাকি বুঝে নেওয়া যায়।

এক জনের মন পেতে এই
বিশ বছর তো চলে গেল, তা
গোটা একটি রাষ্ট্র বুঝি কি করে ।
তাই বলে তো হাল ছেড়ে দেব না।

আর জল মাপতেও মতি
নেই, জল মেপে কি কোনো মেয়ের
ভালোবাসা পাওয়া যায়? স্মল আইল্যান্ডের
চারদিকে তো জল। কত রাত
জল হয়ে যায়
সচারাচর

মাপ তুমি, যত খুশি মাপ
বাণিজ্য শেষ হলে খবর দিও
কিন্তু, একবারটি দেখে আসবঃ স্বাস্থ্য কেমন আছে

শেয়ার করুন

পাঠকের মতামত