আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

সাড়ে তিন লাখ ডলারে বিক্রি হল মহাত্মা গান্ধীর চশমা

সাড়ে তিন লাখ ডলারে বিক্রি হল মহাত্মা গান্ধীর চশমা

ভারতের স্বাধীনতার জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর একজোড়া চশমা যুক্তরাজ্যের একটি নিলাম ঘরে তিন লাখ ৪০ হাজার মার্কিন ডলারে (প্রায় দুই কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকা) বিক্রি হয়েছে।

শুক্রবার রাতে ইনস্টাগ্রামে ইস্ট ব্রিস্টল অকশনসের পক্ষ থেকে লেখা হয়, ‘মাত্র চার সপ্তাহ আগেই চশমাটি আমরা আমাদের ডাকবাক্সে পেয়েছিলাম। এক ভদ্রলোক সেটি ওখানে রেখে গিয়েছিলেন; চশমাটি গান্ধী নিজে ওই ভদ্রলোকের এক আঙ্কেলকে দিয়েছিলেন।’

‘আর সেই অবিশ্বাস্য উপহারটি নিলামে তুলে অবিশ্বাস্য ফল পেয়েছি আমরা!’ অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধী ওই চশমা ১৯২০ কিংবা ১৯৩০-এর দশকে, দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরিকালে পরতেন বলে জানিয়েছে ‘অকশন হাউস’।

ধারণা করা হয়েছিল, নিলামে চশমাটির দাম ১৯ হাজার ৬৩৪ ডলারের (১৬ লাখ ৬৫ হাজার টাকার) মতো উঠবে।

এ মাসের শুরুতে নিলামকারী অ্যান্ড্র– স্টো বলেছিলেন, যে ভদ্রলোক চশমাটি তাদের দিয়ে গেছেন তিনি বলেছিলেন, ‘কাজে না লাগলে ফেলে দিয়েন!’ যারা এটির দাম ১৯ হাজার ৬৩৪ ডলারের মতো উঠবে বলে আশা করেছিলেন, তিন লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হওয়ার খবরে তাদের চোখ নিশ্চয়ই কপালে উঠে গেছে!

জানা গেছে, এই চশমাটি ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে মিলেছে। তার বাবা জানিয়েছিলেন, এই চশমাটি তার কাকা ১৯১০ থেকে ১৯৩০ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে কাজ করার সময় উপহার হিসেবে পেয়েছিলেন।

‘এই ব্যক্তি নিশ্চয়ই ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে দক্ষিণ আফ্রিকায় কাজ করতেন। সেখানেই তিনি এই চশমাটি উপহার পান। তবে আমার মনে এই চশমাটি তার প্রথম জীবনেরই চশমা।’

কিন্তু কীভাবে গান্ধীর ব্যবহৃত চশমা অন্য একজনের কাছে এলো?

আসলে গান্ধীজি প্রায়ই তার পুরনো বা অপ্রয়োজনীয় চশমা সেই সব মানুষকে দান করতেন যাদের সেটির প্রয়োজন আছে অথবা কোনো না কোনো সময়ে গান্ধীকে সাহায্য করেছেন। সেভাবেই হয়তো ওই ব্যক্তিকেও তিনি চশমাটি দান করেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত