আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

চার দশকে বণ্যপ্রাণীর সংখ্যা কমেছে দুই-তৃতীয়াংশ!

চার দশকে বণ্যপ্রাণীর সংখ্যা কমেছে দুই-তৃতীয়াংশ!

বণ্যপ্রাণী কমে যাওয়ার পিছনে অনেকাংশে দায়ী মানুষ

গত চার দশকে পৃথিবীজুড়ে বন্যপ্রাণীর সংখ্যা গড়ে ৬৮% হ্রাস পেয়েছে, যা মোট বণ্যপ্রাণীর প্রায় দুই তৃতীয়াংশ। এরমধ্যে সবচেয়ে বেশি বণ্যপ্রাণীর সংখ্যা কমেছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে, যার পরিমাণ প্রায় ৯৪ %। সম্প্রতি 'ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড' এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

'দ্য লিভিং প্ল্যানেট রিপোর্ট- ২০২০' শিরোনামের এই প্রতিবেদনে দেখা গেছে, ১৯৭০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৪,৩৯২ প্রজাতির প্রাণীর মধ্যে জনসংখ্যা হ্রাস পেয়েছে। এই তালিকায় রয়েছে স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি, উদ্ভিদ, জলজ মাছ ও উভচর প্রাণী। গত কয়েক মিলিয়ন বছরের মধ্যে বণ্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ার হার এবারই সর্বোচ্চ।  
গবেষণা প্রতিবেদন অনুসারে, মানুষের মাত্রাতিরিক্ত ভোগবাদী আচরণ, তৃণভূমির রূপান্তর এবং বন ও জলজ এলাকার পরিবর্তনের কারণে পৃথিবীতে বণ্যপ্রাণীর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, মানুষ পৃথিবীর ৭৫ শতাংশ বরফ-মুক্ত অঞ্চলকে ভোগবাদী আচরণের মাধ্যমে বিনষ্ট করে ফেলেছে। ফলে ভবিষ্যৎ শতকগুলোতে পৃথিবী থেকে পাঁচ লাখ প্রাণী ও উদ্ভিদ এবং পাঁচ লাখ কীটপতঙ্গ সম্পূর্ন বিলুপ্ত হয়ে যেতে পারে। তবে মানুষের খাদ্যাভ্যাস ও ভোগবাদী আচরণ পরিবর্তনের মাধ্যমে এই বিলুপ্তি রোধ করা সম্ভব হবে। 

গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে দ্রুত কমছে মিঠাপানির জলজ প্রাণীর সংখ্যা। ১৯৭০ সালের পর থেকে প্রতিবছর মিঠাপানিতে বসবাস করা স্তন্যপায়ী, সরীসৃপ এবং জলজ মাছের সংখ্যা চার শতাংশ করে কমছে। 

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের প্রধান বিজ্ঞানী রেবেকা শো জানান, সবচেয়ে দ্রুত হ্রাস পাচ্ছে মিঠাপানির প্রাণীর সংখ্যা। পাশাপাশি জলজ প্রাণীগুলোর ইকোসিস্টমের ব্যাপক পরিবর্তন ঘটেছে। এটি খুবই উদ্বেগের বিষয়। 


'বণ্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী মানুষ' উল্লেখ করে রেবেকা শো বলেন, একুশ শতাব্দীর মানুষের খাদ্যাভ্যাস ও ভোগবাদী আচরণের কারণে বণ্যপ্রাণীর সংখ্যা হুমকির মুখে পড়েছে। মানুষ খাদ্যের জন্য রেইনফরেস্ট বিনষ্ট করে কৃষিজমি তৈরি করছে। তাছাড়া মানুষ পৃথিবীর বায়োক্যাপাসিটির ৫৬ শতাংশের বেশি পুনঃব্যবহার করছে। 

তিনি আরো বলেন, সাধারণত যেসব প্রাণী সম্পূর্ণ বিলুপ্তির পথে, সেসব নিয়েই সাধারণত মানুষ উদ্বেগ প্রকাশ করে থাকে। কিন্তু ক্রমাগত  প্রাণীর সংখ্যা কমে যেতে থাকলে ইকোসিস্টেমে মারাত্মক ব্যাঘাত ঘটে। ফলে অদূর ভবিষ্যতে প্রাণী থেকে মানুষে রোগ ছড়িয়ে যাওয়ার শঙ্কা আরো বাড়বে। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত