আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

করোনাকালেও যেসব দেশে ভ্রমণ করতে পারবেন মার্কিনীরা

করোনাকালেও যেসব দেশে ভ্রমণ করতে পারবেন মার্কিনীরা

বেশ কিছু দেশে চাইলেই ভ্রমণ করতে পারবেন মার্কিনীরা

করোনাভাইরাস মহামারির কারণে থমকে গেছে গোটা বিশ্ব। প্রত্যেক দেশই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে নিজেদের নাগরিকদের সুরক্ষা দিতে। ফলাফল স্বরূপ অনেক দেশেই বন্ধ রয়েছে ট্যুরিস্ট আকর্ষণ কেন্দ্রগুলো, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে আরোপ করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে কিছু কিছু দেশ আছে যেখানে এখনো যুক্তরাষ্ট্রের নাগরিকরা চাইলে ভ্রমণে যেতে পারেন। চলুন দেখে নিই কোথায় ভ্রমণে যেতে পারেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা -


আলবেনিয়া: করোনার ধাক্কা সামলে সাগরপাড়ের দেশ আলবেনিয়ায় চালু করা হয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। ইইএস দূতাবাস জানিয়েছে, আলবেনিয়ায় যেতে হলে করোনাভাইরাসের টেস্ট করানোর প্রয়োজন নেই, তবে এয়ারপোর্টে স্ক্রিনিং এর মুখোমুখি হতে পারেন মার্কিনীরা।


অ্যান্টিগুয়া ও বার্বুডা: ক্যারিবীয় সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র এটি। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর দেশটিতে চাইলে মার্কিনীরা ভ্রমণে যেতে পারেন - তবে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন পড়বে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট। এরপর পৌঁছানোর পর দেওয়া হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন।


আর্মেনিয়া: তুর্কিশ সাগরের পাড় ঘেঁষে গড়ে উঠা আর্মেনিয়ায় রয়েছে বেশ কিছু ট্যুরিস্ট স্পট। তবে সেখানে পৌঁছানোর পর করতে হবে বাধ্যতামূলক করোনাভাইরাস পিসিআর টেস্ট, অথবা থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।


আরুবা: আরুবার ভ্রমণ করতে চাইলে প্রয়োজন হবে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট। দেশটিতে পৌঁছে করতে হবে আরেকদফা টেস্ট। এরপর করতে হবে আরুবা হেলথ ইন্সুরেন্স। তবেই আপনি ভ্রমণের অনুমতি পাবেন দেশটিতে।


দ্যা বাহামাস: অপূর্ব সুন্দর এই দ্বীপপুঞ্জে ভ্রমণ করতে হলে শুরুতেই করতে হবে অনলাইন ভিসা কার্যক্রম। ভ্রমণের পাঁচদিন আগেই জমা দিতে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট। তবেই আমন্ত্রণ জানানো হবে মার্কিন ভ্রমণপিয়াসীদের।


বাংলাদেশ: দক্ষিণ এশিয়ার ভিন্ন সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর দেশটিতে ভ্রমণ করতে চাইলে প্রয়োজন পড়বে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট। দেশটিতে পৌঁছে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। 



বারবাডোস: দেশটিতে ভ্রমণের আগেই অনলাইনের মাধ্যমে করোনাভাইরাসের সার্টিফিকেট জমা নেওয়া হবে। ভ্রমণের পর থাকতে হতে পারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।


বেলারুশ: বেলারুশে চলছে সরকারবিরোধী আন্দোলন। তবে মার্কিনীদের জন্য খোলা রয়েছে বর্ডার। তাপমাত্রা পরিমাপ করে সন্তোষজনক হলেই ভ্রমণ করতে পারবেন মার্কিনীরা।


ব্রাজিল: করোনাভাইরাসে বিপর্যস্ত দেশ ব্রাজিল মার্কিনীদের জন্য খোলা রেখেছে বর্ডার। তবে শুধুমাত্র জরুরি ভ্রমণের জন্যই অনুমতি দেওয়া হবে, আর প্রয়োজন পড়বে করোনাভাইরাস টেস্টের সার্টিফিকেট।


কোস্টারিকা: যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যের বাসিন্দাদের জন্য খোলা রয়েছে কোস্টারিকা। সেক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগে সংগ্রহ করতে হবে হেলথ পাস। জমা দিতে হবে করোনাভাইরাস টেস্টের সার্টিফিকেট।


দুবাই: আমোদপ্রমোদের জন্য প্রসিদ্ধ দুবাই মার্কিনীদের জন্য চালু রেখেছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। সেক্ষেত্রে দুবাই এ পৌঁছার ৯৬ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পিসিআর টেস্ট করা হবে। এরপরই ফলাফল বুঝে ভ্রমণের অনুমতি পাওয়া যাবে।


মিসর: সকল দেশের ট্যুরিস্টদের জন্য খোলা রয়েছে মিশর। তবে দেশটিতে ভ্রমণ করতে প্রয়োজন পড়বে সদ্য পরীক্ষিত করোনাভাইরাস সার্টিফিকেট। জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি।


ঘানা: আফ্রিকার রত্ন ঘানায় ভ্রমণ করতে চাইলে স্রেফ প্রয়োজন পড়বে করোনাভাইরাস টেস্ট সার্টিফিকেট। ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষিত সার্টিফিকেট দেখে তবেই ভ্রমণ করতে অনুমতি দিবে ঘানা কর্তৃপক্ষ।


মালদ্বীপ: ভূ-স্বর্গ মালদ্বীপ ট্যুরিস্টদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা। আর সেখানে আমেরিকার কেউ ভ্রমণ করতে চাইলে দরকার হবে করোনাভাইরাস সার্টিফিকেট। তবে কোয়ারেন্টাইনে থাকতে হবে না কাউকেই।


সাউথ কোরিয়া: সাউথ কোরিয়ার চালু রয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। তবে পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। ইউএস নাগরিকদের জন্য সর্বোচ্চ ৯০ দিনের ভিসা অনুমোদন দেবে দেশটি।


এছাড়াও সার্বিয়া, সেন্ট লুসিয়া, রুয়াণ্ডা, নামিবিয়া, তুরস্ক, তানজানিয়া, জাম্বিয়াসহ বেশ কিছু আফ্রিকার দেশে চাইলেই ভ্রমণ করতে পারবেন যেকোনো যুক্তরাষ্ট্রের বাসিন্দা। শুধুমাত্র করোনাভাইরাসের টেস্ট করালেও ভ্রমণের সুযোগ পাওয়া যাবে দেশগুলোতে।



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত