আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রান্না ও ঔষধি গুণে অনন্য আদা!

রান্না ও ঔষধি গুণে অনন্য আদা!

ছবি: এলএবাংলাটাইমস

মশলা হিসেবে আদা'র ব্যবহার পৃথিবীতে বহুল প্রচলিত। রান্নার স্বাদ ও গন্ধে ভিন্নতা আনতে আদা ব্যবহারের বিকল্প নেই। তবে ওষুধ হিসেবেও আদার রয়েছে অসাধারণ কিছু গুণাবলী। সুগন্ধি ওষুধ আদাতে আছে এন্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধের জন্য ভীষণ দরকারী।


আদার মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে জিঞ্জেরোল, জিঞ্জিব্যারেন, ভিটামিন মিনারেল। আর এই উপাদানগুলোয় ম্যাজিকের মতো ঔষধি গুনাগুণ থাকায় এখন থেকে শত বছর আগেও সকল রোগ সাড়ানোর জন্য ব্যবহার করা হতো এই আদা।


চলুন জেনে নিই কি উপকারি উপাদান রয়েছে আদায়:



প্রথমেই জেনেছেন, আদায় রয়েছে জিঞ্জেরোল। কিন্তু দেহে কি উপকার করে এই জিঞ্জেরোল? বিজ্ঞানীরা বলছেন, জিঞ্জেরোলে আছে বায়োএক্টিভ উপাদান, যার ফলে বমিবমি ভাব থেকে মুক্তি মেলে। তাছাড়া হাড়ের ব্যথাতেও উপকার করে জিঞ্জেরোল।


আদায় আরেকটি উপকারী উপাদান হচ্ছে জিঞ্জিব্যারেন। মূলত হজমে সহায়তাকারী এই উপাদানটির রয়েছে আরো গুণাগুণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে ব্রেইনের কার্যক্রম বৃদ্ধি, এমনকি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও রয়েছে জিঞ্জিব্যারেনে৷


প্রাচীনকালের চিকিৎসক থেকে শুরু করে আধুনিক যুগের ডাক্তাররাও স্বীকার করেন, আদায় রয়েছে রোগ প্রতিরোধী ক্ষমতা৷ প্রতিদিন আদা খেলে বেশ কিছু উপকার পাবে শরীর।


কি উপকার পাবেন প্রতিদিন আদা খেলে, জেনে নিন:


প্রদাহ দূর করে: প্রদাহ কমাতে আদা খুবই কার্যকরী। প্রতিদিন আদা খেলে নিয়মিত প্রদাহ বন্ধ হয়ে যাবে।


বমি ভাব কাটায়: অনেকেই আছে, সকালে ঘুম থেকে উঠেই কিছু খেতে পারেন না। বমিবমি ভাব হয়। এদের জন্য আদা খুবই উপকারী। প্রতিদিন আদা খেলে গর্ভবতী মায়েদের বমি পাওয়ার প্রবণতাও দূর হবে।


পেশীর ব্যথা থেকে মুক্তি: পেশীর ব্যথা থেকে মুক্তি পেতে আদা খুবই কার্যকরী। প্রতিদিন আদা ব্যবহারে পেশীর ব্যথা দূর হয় অচিরেই।


কোলেস্টেরল কমায়: দেহের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে আদার বিকল্প নেই বললেই চলে। সেইসাথে ডায়াবেটিসের উপসর্গও আদা। 



হজমশক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ করে: হজমশক্তি বাড়াতে আদা খুবই কার্যকরী। আদার জিঞ্জোরেল হজমশক্তি বাড়ায়। সেই সাথে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আদা।


তাই প্রাচীনকাল থেকে মসলার পাশাপাশি ওষুধ হিসেবেও খ্যাতি রয়েছে আদার।


 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত