আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সিদ্ধার্থ সিংহের 'পঞ্চাশটি গল্প' বইটিকে ঘিরে গল্প লেখার প্রতিযোগিতা

সিদ্ধার্থ সিংহের 'পঞ্চাশটি গল্প' বইটিকে ঘিরে গল্প লেখার প্রতিযোগিতা


যাঁরা ভারতের দশ-দশটি প্রধান ভাষা নিয়ে কাজ করছেন, যাঁদের শুধু লেখক সংখ্যাই পঞ্চাশ হাজারের ওপর, যাঁদের পাঠক সংখ্যা লজ্জা দেবে পৃথিবীর যে কোনও মুদ্রিত বা অনলাইন পত্রিকাকে, যাঁরা সিদ্ধার্থ সিংহের কবিতা, গল্প, ছড়া, নাটক, প্রবন্ধ, উপন্যাস, বিষয়ভিত্তিক গদ্য এবং শিশুতোষ লেখা নিয়মিত প্রকাশ করেন, একদিনে দফায় দফায় তাঁর বারোটি গদ্য প্রকাশ করে এক অনন্য নজির সৃষ্টি করেছেন, সেই 'স্টোরি মিরর' ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, একটানা দশ দিন ধরে একটি গল্প লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে।

এই প্রতিযোগিতাটি আয়োজিত হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সিদ্ধার্থ সিংহের 'পঞ্চাশটি গল্প' বইটিকে ঘিরে।

এই বইটিতে যেহেতু বিভিন্ন বিষয়ের উপর মোট ৫০টি গল্প রয়েছে, তাই এই প্রতিযোগিতার বিষয়বস্তু কোনও বিষয়ের গণ্ডিতে আবদ্ধ করা হয়নি। যে কোনও লেখক যে কোনও বিষয় নিয়েই গল্প লিখে এই প্রতিযোগিতায় পাঠিয়ে দিতে পারেন।

তাদের বিজ্ঞপ্তিতে লেখা আছে--- স্টোরিমিরর বাংলা এবং বিখ্যাত কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের যৌথ  উদ্যোগে এই অভিনব প্রতিযোগিতা বাস্তবায়িত হতে চলেছে।

তাই স্টোরিমিরর শুধু তাদের ওয়েব সাইটেই নয়, স্বয়ং সিদ্ধার্থ সিংহ তাঁর ফেসবুক ওয়ালেও লিখেছেন--- যাঁরা গল্প লেখেন, তাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তা হলে আর দেরি কেন? ঝটপট গল্প হয়ে যাক একটা...

যে কোনও লেখকই একাধিক গল্প জমা দিতে পারেন। তবে শব্দসংখ্যা হতে হবে এক হাজারের মধ্যে। ফলাফল প্রকাশিত হবে ২০ নভেম্বর।

প্রতিযোগিতায় জমা পড়া নির্বাচিত গল্পগুলো শুধু যে স্টোরিমিররেই ছাপা হবে তা নয়, এই গল্প লিখে যাঁরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ‌হবেন, তাঁরা পাবেন আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সিদ্ধার্থ সিংহের লেখা পাঁচশো পাতার গল্পগ্রন্থ--- 'পঞ্চাশটি গল্প'। সঙ্গে পাবেন স্টোরিমিররের তরফ থেকে একটি সুদৃশ্য শংসাপত্রও।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে স্টোরিমিররের নির্দিষ্ট একটি লিংকে গিয়েই গল্প জমা করতে হবে। না, এর জন্য কোনও এন্ট্রি ফি ধার্য করা হয়নি।

স্টোরিমিররের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি এবং সিদ্ধার্থ সিংহের ফেসবুক ওয়ালে ওপরের বয়ানটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া পড়ে গেছে।


অংশগ্রহণের লিঙ্ক: http://sm-s.in/iIYj3wT

করোনার আবহে শারদ উৎসবের চিরাচরিত আনন্দ এবং উদযাপনের অনেকটাই ব্যাঘাত ঘটতে চলেছে।

কিন্তু সাহিত্যের মাধ্যমে আপনাদের মনকে ভালো করার জন্য স্টোরিমিরর বাংলা প্রখ্যাত কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের সাহায্যে আপনাদের জন্য নিয়ে এসেছে গল্প লেখার প্রতিযোগিতা।
এখানে আপনারা নানা রকম গল্প জমা দিয়ে নিজের কল্পনা শক্তিকে প্রকাশ করতে পারেন।

সকলে সুস্থ থাকুন এবং পুজো সুস্থভাবে বাড়ি থেকে কাটিয়ে সাহিত্য চর্চার মাধ্যমে এই উৎসবের সময় উপভোগ করুন।

নিয়মাবলি
১) ছোট গল্প লেখার এই প্রতিযোগিতায় যে কোনও ধারনের গল্প দিতে পারেন।
২) গল্প এর শব্দ সংখ্যা ১০০০ এর মধ্যে রাখুন।
৩) একজন প্রতিযোগী একাধিক গল্প জমা দিতে পারেন।
৪) পূর্বে স্টোরিমিরার এ প্রকাশিত গল্প দেওয়া চলবে না।

পুরস্কার
১) সেরা তিন জন প্রতিযোগী সিদ্ধার্থ সিংহের লেখা "পঞ্চাশটি গল্প" বইটি উপহার পাবেন
২) বিজয়ীরা স্টোরিমিরর এর তরফ থেকে শংসাপত্র পাবেন।

অংশগ্রহণের লিঙ্ক: http://sm-s.in/iIYj3

শেয়ার করুন

পাঠকের মতামত