আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

'মৃত্যুর' ৪৫ মিনিট পর জীবিত হলো পর্বতারোহী!

'মৃত্যুর' ৪৫ মিনিট পর জীবিত হলো পর্বতারোহী!

ছবি: এলএবাংলাটাইমস

ওয়াশিংটনের মাউন্ট রেইনার থেকে উদ্ধার হওয়া এক পর্বতারোহী 'মৃত্যুর' ৪৫ মিনিট পর আবার জীবিত হলেন। তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪৫ মিনিট পর্যন্ত তার হৃদপিণ্ড অকার্যকর ছিলো।

মিচেল নাপিন্সকি (৪৫) গত সপ্তাহে মাউন্ট রেইনারে পর্বত আরোহণ করতে যায়। এক পর্যায়ে তাকে জ্ঞান হারানো অবস্থায় উদ্ধার করে উদ্ধারকর্মীরা৷ দ্রুত তাকে সিয়াটোলের হারবোরভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪৫ মিনিট মিচেলের হৃদপিণ্ড অকার্যকর অবস্থায় ছিলো।

হারবোরভিউ মেডিকেল সেন্টারের চিকিৎসক ড. জেনেলে বাদুলাক জানান, হাসপাতালে নিয়ে আসার পর মিচেলের হৃদপিণ্ড কাজ করছিলো না। তবে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে গেলে ৪৫ মিনিট পর হৃদপিণ্ড আবার সচল হয়।

তবে এটিকে আলৌকিক ঘটনা বলতে নারাজ ওই হাসপাতালের চিকিৎসকেরা। তাঁরা বলেন, এটা মিরাকল (কাকতালীয়) না, এটা সায়েন্স (বিজ্ঞান)।

স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, ওয়াশিংটনের স্থানীয় বাসিন্দা গত সপ্তাহে হাইকিং করতে যেয়ে ঠান্ডা আবহাওয়ার কবলে পড়ে। পরে তাকে নেভি উদ্ধারকারী টিম উদ্ধার করে।

চিকিৎসকেরা বলেন, ঠান্ডায় জমে গিয়ে মিচেলের হৃদপিণ্ড অকার্যকর হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারায়। পরবর্তীতে এক্সট্রাকোর্পোরিয়েল
মেমব্রেন অক্সিজিনেশন এর চিকিৎসা করলে মিচেলের জ্ঞান ফিরে আসে৷

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত